নজির গড়ে শেষ ষোলোয় ইস্টবেঙ্গল
বিদেশের মাটিতে অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি কাপে পঞ্চাশ গোল করার নজির গড়ল তারা। মঙ্গলবার সেলাঙ্গুরের বিরুদ্ধে লালরিন ডিকা গোল করার সঙ্গে সঙ্গেই এই অনন্য নজির গড়ে ট্রেভর মরগ্যানের দল। সেলাঙ্গুর ম্যাচের আগে এএফসি কাপে ইস্টবেঙ্গলের গোলসংখ্যা ছিল ৪৮। এদিন আরও দুটি গোল করে তারা। এর আগে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি আয়োজিত সব টুর্নামেন্ট মিলিয়ে একশো গোল করারও নজির গড়েছিল ইস্টবেঙ্গল।