ফিক্সিং ধাক্কায় `ব্র্যান্ড আইপিএল` টলমল

স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ তিন রাজস্থান রয়্যালস ক্রিকেটারের হাজতবাস হওয়ার পর আইপিএল সিক্সের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটাই কমেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে সান রাইজার্সের দুরন্ত পারফরম্যান্সের জন্য হায়দরাবাদ ছাড়া দেশের বেশিরভাগ শহরেই আইপিএল নিয়ে উন্মাদনা কমেছে। আইপিএলের ফাইনাল, প্লে অফের মত দু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের আসর বসছে কলকাতায়।

এভারেস্টে এই প্রথম পা বাংলার মেয়ের, ইতিহাস হাওড়ার ছন্দার

প্রথম বাঙালি মহিলা হিসাবে এভারেস্ট জয় করলেন হাওড়ার ছন্দা গায়েন। শনিবার সকাল ছটা দশ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন তিনি। দোলের দিন দুই বন্ধুর সঙ্গে এভারেস্ট অভিযানে বেরিয়েছিলেন ছন্দা। কাঠমান্ডু হয়ে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন ছন্দা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে পেরে রোমাঞ্চিত ছন্দা। সকালে হাওড়ায় মা-কে ফোন করে এভারেস্ট জয় করার কথা জানান বাঙালি এই মহিলা।

শিক্ষিকার মারে মৃত্যু তৃতীয় শ্রেণীর ছাত্রের

শিক্ষিকার প্রহার কেড়ে নিল এক শিশুর প্রাণ। ব্যাগ ছোঁড়াছুঁড়ির শাস্তি হিসাবে আট বছরের বাপি জোয়ারদারের মাথা দেওয়ালে ঠুকে দিলেন শিক্ষিকা চম্পারানি মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার নির্দেশখালি গ্রামে শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা এটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছ চলতি মাসের ১৫ তারিখ তৃতীয় শ্রেণীর বাপির মাথা সজোরে দেওয়ালে ঠুকে দেন ওই শিক্ষিকা। শুধু তাই নয়, তিনি বাপির কানেও আঘাত করেন বলে অভিযোগ ছাত্রের পরিবারের।

বিরোধীদের বিক্ষোভে সংসদে পাশ হল না খাদ্য সুরক্ষা বিল

আজও সংসদে এখনও পর্যন্ত পাশ করানো গেল না খাদ্য সুরক্ষা বিল। আজ সংসদের উভয়কক্ষেই কয়লা ও রেল দুর্নীতি নিয়ে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে জোরালো স্লোগান তোলেন তাঁরা। যতক্ষণ না এই দুই মন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ তাঁরা কোনও বিল পাশ হতে দেবেন না বলে সংসদে জানিয়েছেন বিরোধীরা। প্রবল হইহট্টগোলের মধ্যে সংসদের উভয়কক্ষ বেলা ১২টা অবধি মুলতুবি হয়ে যায়। এরপর আবার সংসদের কার্যাবলী সুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একই ভাবে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। রাজ্যসভা বেলা একটা এবং লোকসভা বেলা ২টো অবধি মুলতুবি হয়ে গেছে।

খাদ্য নিরাপত্তা বিল নিয়ে বিরোধীতার সমালোচনায় অমর্ত্য

খাদ্য নিরাপত্তা বিল নিয়ে সংসদে আলোচনায় বাধা দেওয়ায় বিরোধীদের তীব্র সমালোচনা করলেন অমর্ত্য সেন। সোমবার এক  বিবৃতিতে তিনি জানান, সংসদের অধিবেশন বানচাল না করে বিরোধীদের উচিত, সেই বিষয়ে আলোচনায় অংশ নেওয়া। এব্যাপারে সংবাদমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন  নোবেলজীয় অর্থনীতিবিদ। অভিযোগে হইচই বাধিয়ে দেন ডান-বাম উভয়পক্ষই। বিরোধীদের এই ভূমিকার সমালোচনা করেছেন অমর্ত্য সেন।

শালবনিতে স্থগিত জিন্দাল প্রকল্প

স্থগিত হয়ে গেল শালবনিতে জিন্দালদের ইস্পাত প্রকল্প। সংস্থার চেয়ারম্যান সজ্জন জিন্দাল জানিয়েছেন, দীর্ঘকালীন ভিত্তিতে আকরিক লোহার সরবরাহ নিশ্চিত করতে না পারাতেই প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

দিন্দার লজ্জার রেকর্ড, সচিনদের সহজ জয়

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন অশোক দিন্দা। আইপিএলের ইতিহাসে একটা ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়ে ফেললেন দিন্দা। চার ওভার বল করে দিন্দা দিলেন ৬৩ রান। এর আগে এই রেকর্ড ছিল বরুন অ্যারোনের। গতবার দিল্লির বরুন চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৩ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আজকের ম্যাচেই আবার অন্য রকম একটা রেকর্ড হল। আইপিএলে প্রথম চারটে ম্যাচেই টসে জিতে রিকি পন্টিং প্রতিযোগিতার মিস্টার গুডলাক স্বীকৃতি পেলেন।

রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরোধী প্রস্তাবে ভোট ভারতের

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রসঙ্ঘে শ্রীলঙ্কার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। সাতচল্লিশ সদস্যের মানবাধিকার কাউন্সিলের ২৫টি দেশই মার্কিন ওই প্রস্তাব সমর্থন জানানোয় তা পাশ হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট দিলেও একাধিক সংশোধনী আনারও চেষ্টা করেন ভারতের প্রতিনিধি। যদিও, সেগুলি শেষ পর্যন্ত সেগুলি গ্রাহ্য হয়নি।

বিতর্কের মধ্যেই পেশ হল হলদিয়া পুরসভার বাজেট

বাহান্ন কোটি টাকার বাজেট পেশ হল হলদিয়া পুরসভায়। আয় কমল ১০ কোটি টাকা। পুরকর মেটাতে পারেনি বেশ কিছু ছোট-মাঝারি সংস্থা। এমনকি কর মেটায়নি হলদিয়া বন্দরও। রাজ্যের সামগ্রিক শিল্পমন্দার প্রতিফলন দেখা গেল হলদিয়া পুরসভার বাজটেও। বাজেট পেশ হওয়ার পরই সাংবাদিক সম্মেলন করলেন হলদিয়া পুরসভার চেয়ারপার্সন  তমালিকা পণ্ডা শেঠ। তিনি জানালেন এবছর হলদিয়া পুরসভার পক্ষ থেকে কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। অক্ষম ও বয়স্ক শিল্পীদের জন্য ভাতা চালু হচ্ছে হলদিয়া পুরসভার উদ্যোগে। সামাজিক উন্নয়নের খাতে ৮ কোটি টাকা ধার্য করা হচ্ছে। চালু হচ্ছে ``শিশু কন্যা কান্না নয়`` প্রকল্প। এই প্রকল্পে ৬মাস থেকে ৬ বছর বয়স পর্যন্ত শিশু কন্যাদের নাম নথিভুক্ত করা যাবে। আঠেরো বছর বয়স অবধি তারা পুরসভার কাছ থেকে আর্থিক সাহায্য পাবে বলেও জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন।