আইপিএল-এর বাকি ম্যাচে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
স্পট ফিক্সিং কাণ্ডে বোর্ডকে ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। তবে আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারি করা হল না। দায়সারা মনোভাব ছেড়ে ক্রিকেটকে কলঙ্কমুক্ত করুক বোর্ড। দু সপ্তাহের মধ্যে বোর্ডকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত, আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে৷ সেই আবেদনে বলা হয়েছিল যতক্ষণ না স্পট ফিক্সিংয়ের মত ঘটনা রুখতে কঠোর কোনও আইন বলবত্ হচ্ছে, ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করা হোক আইপিএলের উপর৷