রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে বি-টাউনে এখন জোর গুঞ্জন। তবে সেসবকে থোড়াই কেয়ার আলিয়ার। তিনি তো বেমালুম রণবীরের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন। কখনও একসঙ্গে ডিনারে যেতে, কখনও বা শপিং করতে যেতে দেখা যাচ্ছে তাঁদের। তবে এতদিন রণবীর বা আলিয়া কাউকেই এবিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। কিন্তু এবার রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন আলিয়া নিজে।    

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া