জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। শোনা গিয়েছিল, শুক্রবার অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে হার্টে। কিন্তু হাসপাতাল থেকে কালই ছাড়া পেয়ে যান বলিউডের মেগাস্টার। এদিন রাতেই তিনি মাঝি মুম্বই এবং কলকাতা টাইগার্সের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল দেখতে গিয়েছিলেন।
Add Zee News as a Preferred Source
সেখানে অভিনেতা হাসিমুখে পাপারাৎজিদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে একজন যখন তাঁর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন যে সবকিছু ঠিক আছে। এবং তারপরে উচ্চস্বরে বলেন 'ভুয়ো খবর'। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
আরও পড়ুন: Pather Panchali: দিব্যি সুস্থ আছেন 'পথের পাঁচালী'র দুর্গা, মৃত্যুর ভুয়ো খবরে সরগরম নেটপাড়া...
ভিডিয়োটিতে স্পষ্ট অমিতাভের মুখ থেকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যকে 'ভুয়ো খবর' বলে শোনা গিয়েছে। এদিন অভিনেতা তাঁর ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ম্যাচে উপস্থিত ছিলেন। সাদা হুডি পরে দেখা যায় অভিনেতাকে। শুধু তাই নয় মাঝি মুম্বইয়ের হয়ে তাঁকে চিয়ার করতেও দেখা গিয়েছে।
শুক্রবার সকাল ৬টায় ৮১ বছর বয়সী বিগ বিকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়ে। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিগ বিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের তরফে জানা যায় যে হার্টে নয়, পায়ে একটি ছোট্ট অপারেশন হয়েছে তাঁর। পায়ে ক্লট দেখা দিয়েছিল। সেই ক্লটই বের করা হয়। শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অমিতাভ।
আরও পড়ুন: Mirza: ঈদে আসছে "মির্জা", মুক্তি পেল ছবির প্রথম রোমান্টিক গান "ঘালিব"...
অমিতাভ বচ্চনকে পরবর্তীতে দেখা যাবে নাগ অশ্বিনের 'কল্কি ২৮৯৮ এডি'-তে। এই ছবি ফের একবার দীপিকার পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা প্রভাস। এটি ৯ মে মুক্তি পাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)