Exclusive | Anupam Roy First Wife: আলোয় পিয়া-প্রশ্মিতা, অনুপমের প্রথমা শ্রেয়াকে চেনেন?

Anupam Roy Wedding: আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে করবেন অনুপম ও প্রশ্মিতা পাল। সকলেই জানেন এটা অনুপমের তৃতীয় বিয়ে। তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন পিয়া চক্রবর্তী। কিন্তু কে ছিলেন তাঁর প্রথম স্ত্রী? এবার প্রকাশ্যে তাঁর অজানা গল্প। 

Exclusive | Anupam Roy First Wife: আলোয় পিয়া-প্রশ্মিতা, অনুপমের প্রথমা শ্রেয়াকে চেনেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুপম রায়ের(Anupam Roy) বিয়ের খবর প্রকাশ্যে আসতেই, নেটপাড়া তোলপাড়। দুই বিবাহ বিচ্ছেদ ও তৃতীয় বিয়ের সিদ্ধান্তের কারণে তাঁকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছে নেটপাড়া। ধেয়ে আসছে সমালোচনার ঝড়। উঠে আসছে তাঁর প্রথম দুই বিয়ে ও দুই স্ত্রীয়ের কথা। কিন্তু কে তাঁর প্রথম স্ত্রী? এই নিয়ে ধোঁয়াশার শেষ নেই। গায়কের প্রথম স্ত্রীকে কেউই কখনও দেখেননি। এমনকী তাঁর নামও জানেন না অনেকেই। তবে এবার প্রকাশ্যে এল তাঁর পরিচয়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Akshay Kumar| Tiger Shroff: মঞ্চে অক্ষয়-টাইগার, ধেয়ে এল চটি-জুতো...

শোনা গিয়েছিল যে যাদবপুরে অনুপমের সহপাঠী ছিলেন তাঁর প্রথমা স্ত্রী, তবে এখন জানা যাচ্ছে যে দেখাশোনা করেই প্রথম বিয়ে হয়েছিল অনুপম রায়ের। তাঁর প্রথম স্ত্রীর নাম শ্রেয়া। জানা যায় যে শ্রেয়াই নাকি পছন্দ করেছিলেন অনুপমকে। বাংলা সিনেমায় ডেবিউ করার আগে, বেঙ্গালুরুতে যখন থাকতেন অনুপম, সেই সময় বন্ধু ছিলেন অনুপম, শ্রেয়া ও প্রিয়ম। অনুপমের নির্দেশনায় তাঁরা  দুটি শর্ট ফিল্মও তৈরি করেছিলেন। ছবির নাম ছিল মাইন্ড রেডিও আর টাই ব্রেকার। মাইন্ড রেডিও ছবিতে অভিনয়ও করেছিলেন অনুপম ও শ্রেয়া। দীর্ঘদিন সেই দুই ছবি ইউটিউবে থাকলেও পরবর্তীতে তা ডিলিট করে দেওয়া হয়।

অনুপমের মতোই গান লিখতেন তাঁর বন্ধু প্রিয়ম। কিন্তু অল্পবয়সেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। বেঙ্গালুরুতে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের এক পরিচিতের দাবি, বিখ্যাত হওয়ার স্বপ্নে চাকরি ছেড়ে কলকাতায় চলে যেতে চেয়েছিলেন অনুপম। তাতে সায় ছিল না শ্রেয়ার। তাতেই প্রথম বিয়ে ভাঙে অনুপম- শ্রেয়ার। শ্রেয়া চেয়েছিলেন অনুপম যেন বেঙ্গালুরুতেই থাকেন। কিন্তু অটোগ্রাফের সাফল্যের পর যখন অনুপম কলকাতায় শিফট করেন, তখন শ্রেয়া আসতে চাননি। সেখান থেকেই বিচ্ছেদের সূত্রপাত। আইনি লড়াইও চলে দুজনের মধ্যে। এমনকি সূত্রের খবর, এই ডিভোর্সে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হয় অনুপমকে। এরপরই অনুপমের জীবনে শুরু হয় পিয়া-পর্ব। যা অবশ্য এখন অতীত।

আরও পড়ুন-Iman Chakraborty: সরাসরি রিয়্যালিটি শোয়ের অডিশন পর্বে পৌঁছে যাবার সুবর্ণ সুযোগ, নয়া উদ্যোগ ইমনের... 

অন্যদিকে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের প্রায় আড়াই বছর পর ফের সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনুপম রায়। এবার তাঁর ঘরণী হতে চলেছেন গায়িকা প্রশ্মিতা পাল। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে করবেন অনুপম ও প্রশ্মিতা পাল। তবে এবার আর সামাজিক নিয়ম মেনে নয়, পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি করেই বিয়ে করবেন তাঁরা। এদিনই রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে রয়েছে রিসেপশন পার্টি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.