আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন, বং কানেকশনও আছে!

আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন! তবে, কোনও মেয়ের নয়।আয়ুষ্মানের প্রেম এবার বাঙালিদের নিয়ে। বাংলাকে নিয়ে। একটি সাক্ষাত্‍কার দিতে গিয়ে আয়ুষ্মান বলেছেন, 'আমি এখন অনেকটা সময় বাঙালিদের নিয়ে কাটাচ্ছি। বাংলা সম্পর্কে জানছি। এখন তো সময় পেলেই রবীন্দ্র সঙ্গীত নিয়ে বসে পড়ছি। মন দিয়ে শুনছি। বাংলার সঙ্গে আমার সত্যিই দারুণ টান।বাংলার সংস্কৃতি নিয়ে কী আর বলে শেষ করা যায়! গোটা বাংলাই শিল্প-সংস্কৃতির। বাংলার খাবারও খুব ভালো। সত্যিই আমি বাংলাকে বেশ ভালোবাসি।'

আয়ুষ্মান খুরানা আবার প্রেমে পড়েছেন, বং কানেকশনও আছে!