‘বিগ বস ১১’-এর তারকা প্রতিযোগীদের তালিকাটা দেখলে চমকে উঠবেন!

Updated By: Sep 29, 2017, 04:21 PM IST
‘বিগ বস ১১’-এর তারকা প্রতিযোগীদের তালিকাটা দেখলে চমকে উঠবেন!

ওয়েব ডেস্ক: বাকি আর মাত্র দু‘টো দিন। তার পরেই শুরু হবে সব রিয়েলিটি শোয়ের বাবা বিগ বস। এবার বিগ বস সিজন ১১। এবারের বিগ বস যে অন্য বছরের তুলনায় আরও বড় আর আরও আকর্ষণীয় হতে চলেছে, তা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে।

মা হলেন সোহা আলি খান

Add Zee News as a Preferred Source

বিগ বস সিজন ১১-তে সঞ্চালকের ভূমিকায় থাকতে চলেছেন দর্শকদের প্রিয় সঞ্চালক বলিউড সুপারস্টার সলমন খান। এই বছর নিয়ে ৮ বার বিগ বসে সঞ্চালকের ভূমিকায় থাকতে চলেছেন বলিউডের ভাইজান। এই সিজনে সেলিব্রিটি এবং সাধারণ মানুষ একসঙ্গে এক ছাদের তলায় থাকতে চলেছেন। প্রতিযোগীদের একটা তালিকা সম্প্রতি The Khabri নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। দেখে নিন সেই তালিকা। যদিও এই তালিকা অনুযায়ীই প্রতিযোগীরা থাকতে চলেছেন কিনা, তা জানা নেই।

 

.