জনপ্রিয় বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস কি স্ক্রিপ্টেড? ঘরের সদস্যদের মধ্যে যা কিছু হতে দেখা যায়, তা কি আগে থেকে লেখা থাকে? দর্শকদের সেই প্রশ্নের রহস্য ফাঁস করলেন সদ্য ঘর থেকে বেরিয়ে যাওয়া প্রতিযোগী বন্দগী কালরা।
সত্যই বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস। যতটা এর জনপ্রিয়তা, ঠিক ততটাই বিতর্কিত এই রিয়েলিটি শো। ক্যামেরার সামনে ঘরের সদস্যদের আসল চেহারা বারবার প্রকাশ পায়। বিগ বস ১১ যেন একটু বেশিই বিতর্কিত হয়ে উঠেছে। শুরুর দিন থেকে আজ পর্যন্ত, এমন একটা দিনও যায়নি, যেদিন বিগ বসের ঘরে বিতর্ক তৈরি হয়নি। তারকা থেকে সাধারণ প্রতিযোগী প্রত্যেকেই সমানভাবে অংশ নেন এই প্রতিযোগিতায়। কিছুদিন আগেই অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছিলেন যে, বিতর্কিত প্রতিযোগী আরশি খান তাঁর বয়স সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তাহলে জেনে নিন বিগ বস ১১-র ঘরের প্রতিযোগীদের সঠিক বয়স কী।
অন্য এক প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে বন্দগী কালরার ঘনিষ্ঠ রসায়ন আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। সঞ্চালক সলমন খান বারবার সতর্ক করার পরও বিগ বসের ঘরের এই দুই লাভবার্ড পরস্পরকে কাছ ছাড়া করছেন না। ইন্টারনেট জুড়ে এখন শুধু ভাইরাল বিগ বসের ঘরে বন্দগী এবং পুনিশের ঘনিষ্ঠ দৃশ্য।
বাকি সমস্ত সিজনের থেকে একেবারে আলাদা ‘বিগ বস সিজন ১১’। সিজন শুরু থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। নমিনেশন, এভিকশন, টাস্ক সব কিছুতেই অন্য এপিসোডগুলিকে ছাপিয়ে গিয়েছে এই সিজনের বিতর্ক। শোনা যাচ্ছে, এই সিজনের বিগ বসে নাকি আসতে চলেছেন সলমন খানের ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শিশুশিল্পী!
সেলিব্রিটিদের শুধুমাত্র পর্দাতে স্ক্রিপ্ট লেখা চরিত্রে নয়, তাঁরা আসলে কেমন মানুষ, তা জানতে বরাবরই আগ্রহী থাকে ভক্তেরা। আর সেলিব্রিটিরা রুপোলি পর্দার বাইরে কেমন মানুষ, তা জানার সবথেকে বড় মঞ্চ হল বিগ বস। গত ১০ বছর ধরে এই রিয়্যালিটি শো মাতাচ্ছে দর্শকদের। যেভাবে আমরা তারকাদের দেখে অভ্যস্ত, তার বাইরে পছন্দের তারকাদের দেখতে আমাদের বেশ ভালোই লাগে।
বিগ বস ১০-এর আগে প্রতিটা সিজনে আমরা দেখেছি, সেখানে সবসময় সেলিব্রিটিরাই প্রতিযোগী হন। সেলিব্রিটিদের আমরা সাধারণত সিনেমার পর্দাতেই দেখে অভ্যস্ত। কিন্তু বিগ বস এমনই একটি মঞ্চ, যেখানে তাঁদের আমরা নিজেদের সঙ্গে মেলাতে পারি। নিজেদের অনের গুণাগুণ তাঁদের মধ্যে দেখতে পাই। বিগ বসের অনেকগুলি সিজনে এই জনপ্রিয় শো-টি সঞ্চালনা করছেন বলিউড তারকা সলমন খান। তবে এবারের বিগ বস অন্য সমস্ত সিজনের থেকে একেবারেই আলাদা। কারণ, এই প্রথমবার তারকাদের সঙ্গে সাধারণ মানুষের সহাবস্থান দেখা যাবে একসঙ্গে। বিগ বস ১০-এ সেলিব্রিটি তারকাদের পাশাপাশি একসঙ্গেই খেলবেন সাধারণ মানুষও।
প্রিয়া মালিক। বিগ ব্রাদারে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। শুধু অংশগ্রহণই করেননি, ফাইনালিস্টও হয়েছিলেন। কিন্তু বিগ বসে অংশগ্রহণ করার পর তাঁর পরিচিতি এবং জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। বিগ বসের ঘরে তাঁরে ঘিরে বহু বিতর্ক আমরা দেখেছি। এবার তিনি ফের আলোচনার শীর্ষে। সম্প্রতি প্রিয়া মালিক তাঁর স্বামীর সঙ্গে তোলা চুম্বনের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
বিগ বসের ঘরে একে অপরের সঙ্গে আলাপ, পরিচয় করিশ্মা তান্না এবং উপেন প্যাটেলের। আর সেই আলাপই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় প্রেমে। পরে আরও একটি গেম শো-এ দুজন একসঙ্গে প্রতিযোগী হিসেবে যোগদান করেন। সেখানে তাঁদের বিয়েরও কথাবার্তা হয়। তারপর দুজনে মিলে একটি অনুষ্ঠান সঞ্চালনাও করেন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এরপর হঠাত্ই বিচ্ছেদ করিশ্মা-উপেনের সম্পর্কের।
প্রাক্তন বিগ বস প্রতিযোগী মন্দনা করিমি। বিগ বসের মঞ্চে আমরা তাঁকে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকতে দেখেছি। অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে দেখেছি। এবার তিনি বিয়ে করতে চলেছেন। নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।