ভোটে লড়ছেন অক্ষয়?

 একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন খোদ আক্কি। 

Updated By: Apr 22, 2019, 05:34 PM IST
ভোটে লড়ছেন অক্ষয়?

নিজস্ব প্রতিবেদন: ভোটে লড়ছেন অক্ষয় কুমার। এমন খবর কি শুনেছেন? তবে এই খবর শুনে থাকলেও এক্কেবারেই বিশ্বাস করবেন না। খবরটা সম্পূর্ণ ভুল। একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন খোদ আক্কি। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-যে নিজের থেকে দেশকে বেশি ভালোবাসে তাকেই ভোট দিন, বললেন শাহরুখ

সোমবার সকালেই অক্ষয়ের একটি টুইট ঘিরে জল্পনা তৈরি হয়। অক্ষয় লিখেছিলেন, ''এই প্রথমবার আমি আমার এলাকার জন্য কিছু করতে চলেছি, যা আমি আগে কখনওই করিনা। খুব টেনশন হচ্ছে। এনিয়ে উদ্বিগ্ন রয়েছি। খবরটা জানার জন্য অপেক্ষা করুন।'' আর অক্ষয়ের এই টুইটের পরই জল্পনা ছড়িয়ে পড়ে তিনি ভোটে লড়ছেন।

আর ভোটে লড়ার খবর ছড়িয়ে পড়তেই তার জবাব দিয়ে ফের টুইট করেন অক্ষয়। জানিয়ে দেন, আমার আগের টুইট নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য ধন্যবাদ। তবে আমার ভোটে লড়ার খবরটা এক্কেবারেই ঠিক নয়।

আরও পড়ুন-শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস

প্রসঙ্গত, কিছুদিন আগে বলিউডের বেশকিছু তারকাদের ভোটদেওয়ার আবেদন করেছিলেন নরেন্দ্র মোদী। আর সেই তালিকায়, শাহরুখ, সলমন, আমির, রণবীর, আলিয়াদের সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। এছাড়া সাম্প্রতিক কালে অক্ষয়ের বেশকিছু ছবি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের বিভিন্ন প্রকল্পকে ভিত্তি করে ছবি বানিয়েছেন। যার মধ্যে 'টয়লেট: এক প্রেমকথা' অন্যতম। আর এসব কারণেই অক্ষয়ের ভোটে লড়ার জল্পনা ছড়িয়ে পড়ে খব দ্রুত।

আরও পড়ুন-রণবীর নন, তবে কার সঙ্গে চুম্বনে আবদ্ধ দীপিকা? ফাঁস হল ভিডিও

.