বরযাত্রী নিয়ে পৌঁছলেন আনন্দ পিরামল। বসল ঈশার বিয়ের আসর। হাজির প্রাক্তন রাষ্ট্রপতি থেকে তাবড় তারকা
নিজস্ব প্রতিবেদন: ধুমধাম করে মুকেশ আম্বানির বাড়িতে পৌঁছল মেয়ে ঈশার বরযাত্রী। রাজস্থানের ব্যবসায়ী আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হচ্ছে দেশের সব থেকে ধনী শিল্পপতির মেয়ের। এদিন সন্ধ্যায় বিশাল ব্যান্ডপার্টি নিয়ে আম্বানি পরিবারের প্রাসাদ অ্যান্টিলিয়ায় পৌঁছন আনন্দ পিরামল। আনন্দ নিজে ছিলেন গাড়িতে। ক্যামেরা দেখে কুশন দিয়ে মুখ লুকান তিনি।
দিদি ঈশার বিয়েতে ঘোড়ায় চড়ে পৌঁছলেন ২ ভাই আকাশ ও অনন্ত
মুম্বইয়ের অ্যান্টিলিয়া প্রাসাদে শুরু হয়েছে ঈশা আম্বানির বিয়ের অনুষ্ঠান। তার আগে রাজস্থানের উদয়পুরে বিয়ের আগের আচার সেরেছে আম্বানি পরিবার। সেখানে হাজির ছিলেন পিরামল পরিবারের সদস্যরাও। বিয়ে উপলক্ষে অ্যান্টিলিয়াকে আলোর মালায় সাজানো হয়েছে। সেখান থেকে আমাদের কাছে যে ছবি এসেছে, তাতে কুশনে মুখ ঢেকে রয়েছেন আনন্দ পিরামল। ছবিতে দেখা যাচ্ছে শুধু তার সোনালি পাগড়ি।

ওদিকে ঈশার ভাবি বউদি শ্লোক মেহেতা, মুকেশ আম্বানি, অনিল আম্বানিকে অতিথিদের জন্য অপেক্ষা করতে দেখা গিয়েছে। ঈশার ২ ভাই আকাশ ও অনন্ত আম্বানিকে এদিন ঘোড়ায় চড়ে বিয়েবাড়িতে ঢুকতে দেখা যায়। হাজির ছিলেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিও। বিয়েতে পৌঁছেছেন সস্ত্রীক আমির খান।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও নিমন্ত্রণ রক্ষা করতে পৌঁছেছেন বিয়েবাড়ি। রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। বিয়েবাড়িতে তাঁকে নাচতেও দেখা যায়।

ছবি যোগেন শাহ
ঈশার বিয়েতে ব্যবসা ও বিনোদন ছাড়াও ক্রীড়াজগতের একাধিক নক্ষত্র পৌঁছতে পারেন বলে মনে করা হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর জিও গার্ডেনে রাজকীয় প্রীতিভোজেক আয়োজন করেছেন আম্বানি পরিবার। রয়েছে সংগীত সন্ধ্যার আয়োজন।
LIVE|
NZ
205(75 ov)
|
VS |
WI
198/5(56 ov)
|
| Full Scorecard → | ||
LIVE|
SIN
7/0(2 ov)
|
VS |
THA
|
| Full Scorecard → | ||
|
PHI
(20 ov) 145/9
|
VS |
SIN
131/6(20 ov)
|
| Philippines beat Singapore by 14 runs | ||
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 75/9
|
VS |
MAS
78/3(9 ov)
|
| Malaysia beat Indonesia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.