TRP List: জয়ের ধারা অব্যাহত, ফের টিআরপি তালিকায় শীর্ষে 'মিঠাই'

মিঠাইয়ে গত সপ্তাহে চলছিল টানটান পর্ব। গুলিবিদ্ধ হয় মিঠাই। হাসপাতালে ভর্তি হতে হয় গল্পের নায়িকাকে। এরই মাঝে শুরু হয়েছিল জোর জল্পনা যে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু তা কার্যত জল্পনা হয়েই থেকে যায়। কিন্তু টানটান চিত্রনাট্য, মিঠাইয়ের অসুস্থতা ও তাঁর সঙ্গে সিডের রসায়ন অনেকটাই এগিয়ে দিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৮.৪। এই নিয়ে ৫৩ তম সপ্তাহে সেরা ধারাবাহিকের তকমা পেল এই ধারাবাহিক।

TRP List: জয়ের ধারা অব্যাহত, ফের টিআরপি তালিকায় শীর্ষে 'মিঠাই'