Neel-Trina Separation:সম্প্রতি শোরগোল পড়ে যায় যখন জানা যায়, এই 'হ্যাপেনিং' জুটি ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছেন! তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙনের খবরের প্রাথমিক ইঙ্গিত এখন সোশ্যাল মিডিয়ায় 'আনফলো' করা। ফ্যানদের প্রিয় 'তৃনীল' জুটির ক্ষেত্রেও কি সেই ঘটনাই ঘটতে চলেছে?
Chirodini Tumi Je Amar: দীর্ঘদিন ধরে 'আর্য'-'অপর্ণা' অর্থাৎ জীতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্বের জেরে ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে দিতিপ্রিয়া ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই নতুন অপর্ণার খোঁজ শুরু হয়। নির্মাতারা এবার চেনা মুখের বদলে আনকোরা মুখেই ভরসা রাখতে চাইছেন।
Jeetu Kamal | Ditipriya Roy: এই ঘটনার বিবরণ জানিয়ে জীতু বলেন তিনি এবার সত্যিই নিজের কাছে প্রশ্নের মুখে পড়েছেন। অভিনেতা লেখেন, "আমার কি কোনও আত্মসম্মান নেই? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারোর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই"।
Aparajita Adhya in Reality Show: বড়পর্দা থেকে ছোটপর্দা, সর্বত্রই জনপ্রিয়তা পেয়েছেন অপরাজিতা আঢ্য। বেশ অনেকদিনই তাঁকে দেখা যায়নি ছোটপর্দায়। তবে এবার তিনি ফিরছেন।
TV Serial: জীতু পোস্ট করেছেন একগুচ্ছ ছবি। আর সেখানেই মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। অভিনেতা লেখেন, 'মেক আপের নামে রক্তারক্তি করলেন এই মেকআর্টিস্ট। আমি আমার মেকআপ আর্টিস্ট বিরুদ্ধে Section 323 of the Indian Penal Code (IPC) কেস করলাম'।
New Tv Show: নতুন পথচলা শুরু হল আরেক নতুন চ্যানেল জি বাংলা সোনারের। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারায় ছিল এই চ্যানেলের নতুন কয়েকটি শোয়ের লঞ্চ। হাজির ছিলেন দেব, অঙ্কুশ, যশ থেকে শুরু করে সবকটি শোয়ের অভিনেতা অভিনেত্রীরা। ১০ দিনে ১০ লাখ, বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম, শ্রীমান ভগবান দাস, সোনার জলসাঘর, এসআইটি, সোনার সকাল- এই ছয়টি ফিকশন ও নন ফিকশন শো সম্প্রচারিত হতে চলেছে আগামী ২৫ অগাস্ট থেকে।
Jeetu-Ditipriya: অবশেষে মিটল মনোমালিন্য। সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে শুরু হয়েছিল যে ঝামেলা। সেখানেই মিটমাটের কথা জানিয়ে দিলেন অভিনেতা অভিনেত্রী। কিন্তু কার হস্তক্ষেপে মিটল দ্বন্দ্ব?
Niladri Lahiri: সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ীর। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেতার মেয়ে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী।
Sumi Har Chowdhury: বর্ধমানের রাস্তায় ভবঘুরের মতো ঘুরছিলেন ছোটপর্দার অভিনেত্রী। মানসিক ভারসাম্য হারিয়েছেন? পরিবার কোথায়? পুলিস তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে বেহালায়। কিন্তু মা মেয়েকে নিয়ে কোন আগ্রহ দেখায়নি। অভিনেত্রীর মেয়ে পুলিসকে জানায়...
Neha Dhupia in Roadies XX: :বরাবরই রোডিজের জনপ্রিয় বিচারক নেহা ধুপিয়া। সম্প্রতি শ্যুটিঙে ফিরেছেন অভিনেত্রী। এরই মাঝে সেটে বিপত্তি। আচমকাই জ্ঞান হারালেন নেহা।
Tv Actor Karan Veer: শেষ হল বিগ বস সিজন ১৮। দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানান নাটকীয়তা, নানান টাস্ক, মারামারির পর লক্ষ লক্ষ ভোটে বিগ বস জিতলেন ছোটপর্দার অভিনেতা করণ বীর। রবিবার তাঁর সিগনেচার স্টাইলে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন সঞ্চালক সলমান খান। জয়ের পরেই করণের বিরুদ্ধে উঠল টাকা দিয়ে প্রচারের অভিযোগ।
Tv Actress: ধন্যিমেয়ে ধারাবাহিকে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। সেখান থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রণিতা দাস। সম্প্রতি নিজের এক কাছের মানুষকে হারিয়েছেন অভিনেত্রী। নেটপাড়ায় রণিতা লিখলেন...
Tv Actress: মা হলেন ‘গোপী বহু’(Gopi Bahu) খ্যাত টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য(Devoleena Bhattacharjee)। বুধবার, ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ২০২২ সালের ডিসেম্বর নিজের জিম ট্রেইনার শানাওয়াজ শেখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেবলীনা। এবার জানালেন সুখবর।
Sudipta Chakraborty:"লাখ টাকার লক্ষ্মীলাভ" নিছক একটা গেম-শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো।
Atul Parchure Dies: মাত্র ৫৭ বছরেই থামল হাসি। কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না তাঁকে। তিনি মারাঠি অভিনেতা অতুল পরচুরে। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শাহরুখ-অমিতাভের এই সহ-অভিনেতা।
Tv Actress Harassment: ডোমজুড়ে একটি দোকানের সামনে তাদের গাড়িটি পার্ক করা নিয়ে ঘটনার সূত্রপাত। দোকানদার তাদের বলেন, গাড়ি একটু দূরে গিয়ে পার্ক করতে। এরপর একজন দোকানদার অত্যন্ত খারাপভাবে গাড়ি পার্ক না করতে বলেন। এই নিয়েই শুরু বচসা।
Bhaswar Chatterjee helps Basanti Chatterjee: আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের চিকিত্সায়। কিছুদিন আগেই ভাস্বর চট্টোপাধ্যায় জানান যে ইতোমধ্যেই বাসন্তী চট্টোপাধ্যায়কে আর্থিক সাহায্য করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তর উদ্যোগে সিনেটেলের তরফে বাসন্তী চট্টোপাধ্যায়ের মেয়ের হাতে ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এবার সাধারণ জনগণের কাছে আর্থিক আবেদন করলেন অভিনেতা।
জানা গিয়েছে মঙ্গলবার কুল্লুর বাঞ্জার এলাকায় ঘটে দুর্ঘটনাটি। নিজের হবু স্বামীর সঙ্গে গাড়িতে চেপে বেড়াতে যাচ্ছিলেন বৈভবী উপাধ্যায়। একটি বাঁকের মুখে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। খাদে পড়ে যায় গাড়িটি।
Aditya Singh Rajput Death: অভিনেতার পরিচারক বলেন, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন আদিত্য। সর্দি-কাশিতে জেরবার ছিলেন তিনি। এমনকী ময়নাতদন্তে উঠে এসেছে তাঁর শরীরের দুই ক্ষত। ইতোমধ্যেই এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস।
Salman Khan-Karan Johar:আচমকা অসুস্থতার কারণেই বিগ বসের শ্যুট করতে পারবেন না অভিনেতা। আগামী সপ্তাহে তাই ছোটপর্দায় দেখা মিলবে না তাঁর। সুপারস্টারের বদলে এই সপ্তাহে বিগ বসের সঞ্চালনা করবেন করণ জোহর। গত বছর বিগ বস ওটিটি সঞ্চালনা করেছিলেন পরিচালক প্রযোজক করণ।