Tv Actress Kaushambi Chakraborty: যদিও ব্যক্তিগত জীবন নিয়ে আদৃত এবং কৌশাম্বী কখনোই খুব বেশি কথা বলতে চান না। বিয়ে হোক বা জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত, এই দম্পতি কিছুটা গোপনীয়তা বজায় রাখতেই ভালোবাসেন। তবে এবার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কৌশাম্বী লিখেছেন...
Kaushambi Chakraborty: কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। সহ অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে বিয়ের মাস ঘুরতেই স্বজনহারা অভিনেত্রী। বুধবার আচমকাই প্রয়াত হন কৌশাম্বির মা।
Mithai:টলি পাড়ার মিঠাইয়ের পায়ে চোট। এবার শ্যুটিং-এ গিয়েই ঘটলো এই দুর্ঘটনা। শ্যুটিং-এ গিয়ে তিনটে সিড়ি টপকাতে গিয়ে পা মচকে পড়ে যান অভিনেত্রী, আর তাতেই হয়ে যায় বিপত্তি।
Anamika - Uday Wedding: একেবারে বলিউডি স্টাইলে লোকচক্ষুর আড়ালে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে সারলেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। একসঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর সামনে আনেন অভিনেত্রী।
Soumitrisha: মিঠাই হয়েই পর্দায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সৌমিতৃষা কুন্ডু। আড়াই বছর পর শেষ হল সেই যাত্রা। শনিবার সেই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে। তার আগে আড়াই বছরের স্মৃতি ফিরে দেখলেন অভিনেত্রী।
Dev-Soumitrisha: দেবের সঙ্গে এক পর্দায় দেখা যেতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষাকে।জানা গিয়েছে এই ছবির বেশ কিছু ছবির শ্যুটিং হবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। হিমালয়ের কোলে স্নিগ্ধ শান্ত পরিবেশে চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে দেব-সৌমিতৃষাকে।
TV Actress HS Result: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ। অল্প বয়সেই নানা চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী। বুধবার সকালেই প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। কত পেলেন অনন্যা?
সেভিংস অ্যাকাউন্ট থেকেউধাও ১১ লক্ষ ৬৬ হাজার টাকা। প্রায় সর্বস্বান্ত একসময়ের জনপ্রিয় টেলি অভিনেতাশৈবাল ভট্টাচার্য। জানান,কসবার ফ্ল্যাট বিক্রি করেছিলে সাড়ে ১৪ লক্ষ টাকায়। তার মধ্যে যেটুকু দৈনন্দিন খরচ হয়েছে, তা বাদ দিয়ে১১ লক্ষ ৬৬ হাজার টাকা অ্যাকাউন্টে ছিল। সেটা পুরোটাই খোয়া গিয়েছে। এখন কী করবেন, সেটা ভাবলে সামনেটা পুরোটাই অন্ধকার দেখছেন বলে জানাচ্ছেন অভিনেতা। এই প্রতারণা এমনভাবেই হয় যে বোঝার উপায় থাকে না।
'সিধাই'-এর ছেলেকে নিয়ে খুশিতে মজে 'মোদক' পরিবার। এক এক করে পরিবারের সদস্যরা সদ্যোজাত সন্তানের জন্য রাত জাগার দায়িত্ব পালন করছেন। তারই মাঝে চলছে মিঠাই-সিদ্ধার্থের ছেলের অন্নপ্রাশনের প্রস্তুতি। তার পিসিরা নতুন জামাকাপড়, জিনিসপত্র কিনতে ব্যস্ত। মাঝে মধ্যে 'মনোহরা'র খুদে অতিথি আবার এমন কান্না জুড়ছেন, তাতেব্যতিব্যস্ত হয়ে পড়ছে গোটা পরিবার। আপাতত হাসখুশিতেই কাড়ছে মোদকদের।
নেটপাড়ার অনেকেরই আশঙ্কা, ধারাবাহিকে হয়ত দেখানো হবে সন্তানের জন্ম দিতে গিয়ে, কিংবা আদিত্য আগরওয়ালের কোনও কারসাজিতে মিঠাই-এর মৃত্য়ু। কারোর ধারণা 'মিঠাই'-এর মৃত্যু দেখিয়ে সৌমিতৃষাকেই হয়ত সিধ-মিঠাইয়ের মেয়ে হিসাবে দেখানো হবে। আর এনিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ আবার ধারাবাহিক শেষ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন। যদিও এবিষয়ে কেন্দ্রীয় অভিনেত্রী সৌমিতৃষা সম্প্রতি বলেন, 'ধারাবাহিক যদি বন্ধ হয় তাহলে দর্শক নিজেরাই তা বুঝতে পারবেন। তবে আমি বলব, কবে সিরিয়াল বন্ধ হবে সেটা না ভেবে মিঠাই দেখতে থাকুন। যা দেখানো হচ্ছে তা উপভোগ করুন।’
TRP:প্রথম পাঁচ থেকে বাদ পড়ে সপ্তম স্থানে কোনও মতে জায়গা পেয়েছে মিঠাই। দিনের পর দিন নম্বর কমাতেই মন খারাপ মিঠাইয়ের ফ্যানেদের। তবে নম্বর বেড়েছে রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান, সারেগামাপা ও রান্নাঘরের।
TRP: গত সপ্তাহের আগেই মিঠাইকে পিছনে ফেলে এগিয়ে যায় গৌরী এলো, গত সপ্তাহে দ্বিতীয় স্থান থেকে ছিটকে এই ধারাবাহিক এসে দাঁড়ায় চতুর্থে, এই সপ্তাহে আরও পিছিয়ে পড়েছে তুফান মেল মিঠাই।
পাল্লা দিয়ে শুরু হচ্ছে একের পর এক ধারাবাহিক। সম্প্রতি শেষ হল স্টার জলসার ধারাবাহিক খড়কুটো। তার বদলে এসেছে নয়া ধারাবাহিক। কিছুদিন আগেই শুরু হয়েছে সোনামণি সাহা ও সপ্তর্ষি মৌলিকের ধারাবাহিক ‘এক্কা দোক্কা’, প্রতীক সেন ও দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’, রয়েছে ‘নবাব নন্দিনী’, শুরু হতে চলেছে ‘মাধবীলতা’। একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হলেও একটি ধারাবাহিকও জায়গা করে নিতে পারছে না টিআরপি তালিকায়। এই সপ্তাহে প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১টি ধারাবাহিক। কোন ধারাবাহিক রয়েছে শীর্ষে, তা নিয়ে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও তা নিয়ে ছিল টানটান উত্তেজনা।
Saibal Bhattacharya:মানসিক উদ্বেগ থেকে ক্ষণিকের নেশার ঘোর? নাকি পুরনো স্বভাব? অভিনেতা শৈবাল ভট্টাচার্যের আচরণ নিয়ে উঠে আসছে দু-রকম তত্ত্ব। কসবা থানার বোসপুকুর এলাকায় ভাড়া বাড়িতে বসে শৈবাল ভট্টাচার্য ও তার স্ত্রী স্নিগ্ধা ভট্টাচার্যের দাবি, এই কসবাতেই তাদের একটি পুরনো ফ্ল্যাট কেনার কথা বারুইপুরের এক ক্রেতার। বিগত প্রায় চার বছর ধরে নানান আইনি জটিলতায় তা বাধাপ্রাপ্ত হওয়ায় তীব্র মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য।
মিঠাইয়ে গত সপ্তাহে চলছিল টানটান পর্ব। গুলিবিদ্ধ হয় মিঠাই। হাসপাতালে ভর্তি হতে হয় গল্পের নায়িকাকে। এরই মাঝে শুরু হয়েছিল জোর জল্পনা যে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু তা কার্যত জল্পনা হয়েই থেকে যায়। কিন্তু টানটান চিত্রনাট্য, মিঠাইয়ের অসুস্থতা ও তাঁর সঙ্গে সিডের রসায়ন অনেকটাই এগিয়ে দিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৮.৪। এই নিয়ে ৫৩ তম সপ্তাহে সেরা ধারাবাহিকের তকমা পেল এই ধারাবাহিক।
মিঠাইয়ের গল্পে নয়া মোড় আসবে নাকি ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, সেই চিন্তাতেই অস্থির দর্শককুল।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে 'ধূলোকণা'।
গত সপ্তাহের থেকেও এই সপ্তহে আরও পিছিয়ে 'মিঠাই'। TRP-র রেটিং-এ প্রথম তিনেও জায়গা পেল না মিঠাই।
গত সপ্তাহে প্রথম স্থান দখল করেছিল 'আলতা ফড়িং'। এই সপ্তাহে প্রথম থেকে নেমে সেই ধারাবাহিক জায়গা পেয়েছে চতুর্থ স্থানে।
নম্বর বেড়েছে গাঁটছড়া(Gaantchhora) ধারাবাহিকের তবে এবারও শীর্ষস্থান পেল না এই ধারাবাহিক। মাত্র ০.১ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঋদ্ধি খড়ির গাঁটছড়া।
এই সপ্তাহে টিআরপি(TRP) তালিকায় সবাইকে চমকে দিয়েছে 'গৌরী এলো'। এক লাফে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।
অভিনয়ের পাশাপাশি আদৃত খুব ভালো গান। তাঁর গানের অনুরাগীও প্রচুর। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই গানের ভিডিও পোস্ট করেন অভিনেতা।