Ranbir-Alia: নিউইয়র্কে কন্যা রাহাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া! ভাইরাল ফোটো

রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে ছবিটি। রণবীর, আলিয়া ও রাহাকে এক টেবিলে দেখা গিয়েছে। নতুন হেয়ারস্টাইলে রণবীর স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। আলিয়া ও রাহাও রণবীরের সঙ্গে ছিলেন। 

Updated By: Sep 4, 2023, 03:57 PM IST
Ranbir-Alia: নিউইয়র্কে কন্যা রাহাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া! ভাইরাল ফোটো
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রকি অ্যান্ড রানি কি প্রেম কাহানি'-র সাফল্যের পর পরিবারকে সময় দিচ্ছেন আলিয়া ভাট। নিউইয়র্কে আপাতত ভ্যাকেশন মোডে অভিনেত্রী, সঙ্গে রণবীর কাপুর ও কন্যা রাহা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অন্তত সেই কথাই বলছে। শুধু তাদের ঘুরতে যাওয়ার ছবি নয়, সেই সঙ্গে চর্চায় রণবীর কাপুরের নতুন হেয়ার স্টাইল। স্পোটিং হেয়ার স্টাইলে নজর কেড়েছেন অভিনেতা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Sourav Ganguly Biopic: রণবীর নন, বায়োপিকের 'সৌরভ' আয়ুষ্মান!

রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে ছবিটি। রণবীর, আলিয়া ও রাহাকে এক টেবিলে দেখা গিয়েছে। নতুন হেয়ারস্টাইলে রণবীর স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। আলিয়া ও রাহাও রণবীরের সঙ্গে ছিলেন। কালো পোশাক পরেছিলেন আলিয়াও। অভিনেত্রী যদিও পিছনে ফিরে ছিলেন। সম্ভবত রাহার দিকে তাকিয়ে ছিলেন। ছবিতে রণবীরের সঙ্গে কালো পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ইনস্টাগ্রামে শেয়ার করা অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের সঙ্গে সেলফি তুলছেন তাঁর এক ভক্ত।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের এই বছরটা বেশ ভালোই কেটেছে। তাঁর রোম্যান্টিক-কমেডি ড্রামা 'তু ঝুঁটি ম্যায় মক্কার' ভালো ব্যবসা করলেও সন্দীপ ভাঙ্গা রেড্ডির 'অ্যানিম্যাল' ছবিতে নিজের ক্যারিশ্মা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে, আলিয়া ভাটও 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দিয়ে বক্স অফিস হিট দিয়েছেন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবির জন্য তিনি এর আগে জাতীয় পুরস্কার জিতেছিলেন এবং অগস্টে 'হার্ট অফ স্টোন' ছবির মাধ্যমে হলিউডেও পারি দিয়েছিলেন আলিয়া।

আরও পড়ুন, Sharmila Tagore: একযুগেরও বেশি সময় পার, ফের বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.