শাহরুখের পাশে দাঁড়ালেন সলমন।
নিজস্ব প্রতিবেদন: একসময় শাহরুখ-সলমনের দ্বন্দ্বে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল বলিউড। তারপর অবশ্য রাগ-অভিমান কাটিয়ে তাঁরা ফিরে এসেছেন নিজেদের ছন্দে। তবে একসঙ্গে কোনও সিনেমার মঞ্চে দেখা যায়নি এই দুই সুপারস্টারকে। এবার শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রচারে নেমেছেন সলমন খান (Salman Khan)। ওটিটি (OTT) প্ল্যাটফর্মে শাহরুখকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছেন সলমন।
newsTRENDING NOW
সোশ্যাল মিডিয়ায় বলিউড থেকে হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছেন শাহরুখ খান। কয়েকদিন আগেই তাঁর এই ভয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করেছিলেন করণ জোহার (Karan Johar)। এবার তাঁর পুরনো বন্ধু সলমন। তিনি অবশ্য করণের মতো শাহরুখকে নিয়ে মজা করেননি। আসলে শাহরুখের এই ভয় আর হারিয়ে যাওয়া পুরোটাই চিত্রনাট্যনির্ভর। ডিজনি প্লাস হটস্টারে (Disney + Hotstar) আসতে চলেছেন কিং খান, তারই প্রোমোশনে একটি মজার বিজ্ঞাপন বানিয়েছে এই সংস্থা। প্রথম বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখের চোখে মুখে ভয়, তিনি কি মুছে যাচ্ছেন ফ্যানেদের মন থেকে।
আরও পড়ুন: হিন্দি ছবিতে Abhishek-র সঙ্গে Ditipriya, মুম্বইয়ে চলছে শুটিং
নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ফিরিয়ে দিচ্ছে শাহরুখকে। অভিনেতার ক্রাইম ড্রামার আইডিয়া পছন্দ হয়নি সংস্থার। যে জঁরের কথাই তিনি বলছেন, তাই খারিজ হয়ে যাচ্ছে। এমনকি তাঁকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে নয়ের দশক পার হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, বিজ্ঞাপনের শেষে দেখা যাচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মে সব আছে শাহরুখ ছাড়া। বোঝাই যাচ্ছে ওই ওটিটি প্ল্যাটফর্মেই আসতে চলেছেন শাহরুখ খান। তাঁর আগমনেরই রাজকীয় বন্দোব্যস্ত চলছে। তাহলে কি ওয়েব সিরিজে দেখা যাবে কিং খানকে! নাকি শাহরুখের কোনও বড় ছবির ওটিটি রিলিজ হবে, তা জানা সময়ের অপেক্ষা।
|
CSK
(20 ov) 212/2
|
VS |
DC
189(20 ov)
|
| Chennai Super Kings beat Delhi Capitals by 23 runs | ||
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 219/6
|
VS |
PBKS
223/4(18.5 ov)
|
| Punjab Kings beat Sunrisers Hyderabad by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
RCB
(20 ov) 201/8
|
VS |
RR
202/4(18 ov)
|
| Rajasthan Royals beat Royal Challengers Bengaluru by 6 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.