Gauri Khan: এবার মন্নতের দুয়ারে ED, এজেন্সির ডাক শাহরুখপত্নীকে...

Gauri Khan summoned by ED: এবার ইডির নজরে গৌরী খান। আর মাত্র দুদিন পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখের ছবি ডাঙ্কি। সেই ছবির অন্যতম প্রযোজক গৌরী। ছবি রিলিজের আগেই ইডির নজরে গৌরী। 

Gauri Khan: এবার মন্নতের দুয়ারে ED, এজেন্সির ডাক শাহরুখপত্নীকে...

সাকেত রাই: মুক্তির অপেক্ষায় ‘ডাঙ্কি’(Dunki) আর তার ঠিক দুদিন আগেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এবার এনফোর্স্টমেন্ট ডিরেক্টরেটের নজরে গৌরী খান(Gauri Khan)। শাহরুখ খানের  (Shah Rukh Khan) স্ত্রীকে নোটিস পাঠাল ইডি(ED)। বলিউডের মেগাস্টারের স্ত্রী পেশায় রেড চিলিজ প্রযোজনা সংস্থার মালকিন, পাশাপাশি ইন্টিরিয়র ডিজাইনার কোম্পানিরও মালকিন। এবার তাঁর নাম জুড়েছে রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের আর্থিক তছরুপের মামলায়। এই কোম্পানি বিনিয়োগকারী ও ব্যাংক থেকে ৩০ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে। এই মামলার তদন্তেই গৌরীকে সমন পাঠাল ইডি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Shah Rukh Khan on Dunki: ‘পাঠান ছিল দর্শকের জন্য, কিন্তু ডাঙ্কি নিজের জন্য’, অকপট শাহরুখ

কিছুদিন আগেই শোনা গিয়েছিল গৌরী খানকে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী সংস্থা। আসলে গৌরী খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিল তুলসিয়ানি গ্রুপ। প্রতারণার অভিযোগে তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় গৌরী খানের নামও উঠে আসছে। রিয়েল এস্টেট সংস্থা তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠছে। সেই কেলেঙ্কারির সঙ্গেই জুড়েছে গৌরীর নাম। তবে তাঁর বিরুদ্ধে সরাসরি অর্থ আত্মসাতের কোনও অভিযোগ নেই।

আরও পড়ুন- Shah Rukh Khan’s Dunki: ইতিহাস রচনার পথে ‘ডাঙ্কি’, নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাহরুখ!

তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খান। তুলসিয়ানি গ্রুপের বিরুদ্ধে ৩০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে গৌরী খানের বয়ান রেকর্ড করা প্রয়োজন। গৌরী খানকে তুলসিয়ানি গোষ্ঠী কত পারিশ্রমিক দিয়েছিল এবং তাঁদের মধ্যে কী চুক্তি হয়েছিল, তা জানতে চাইবে ইডি। গৌরী খান অভিযুক্ত নন, তবে তিনি একটি কেলেঙ্কারির অংশ, তাই তাঁর বয়ান নেওয়া হবে। এই তুলসিয়ানি গ্রুপ লখনউয়ের। নোটিস জারি করেছে লখনউয়ের ইডি। মুম্বইয়ের লোকাল ইউনিট থেকে গৌরী খানকে নোটিস দেওয়া হবে। নোটিস দেওয়া হলেও গৌরী এখনও তা পাননি বলে মনে করা হচ্ছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.