পেশায় রং মিস্ত্রি যুবক, বয়স ৩৫।
নিজস্ব প্রতিবেদন: বছর ত্রিশের প্রতিবেশী বৌদির সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর একটা 'ঘনিষ্ঠতা' ছিল। এই নিয়ে দু'বাড়িতে বহুবার ঝামেলাও হয়েছে। কিন্তু তাতেও থামেননি জয়দীপ শিল। কারও কথা কানে না তুলেই সেই বিবাহবহির্ভূত সম্পর্কই চালিয়ে যাচ্ছিলেন বছর ৩৫-এর ওই যুবক। সোমবার চরম পরিণতি হল তাঁর।
জানা গিয়েছে, সোমবার থেকে নিখোঁজ ছিলেন পেশায় রং মিস্ত্রি জয়দীপ শিল। রাতে বাড়িও ফেরেনি। মঙ্গলবার সকালে বেহালার সরশুনার একটা মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিস। হাত-পা বাঁধা অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিস সূত্রে খবর। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে সেখানে যান ডিসি সাউথ-ওয়েস্ট। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে সরশুনা থানা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে আততায়ীর খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিস।
মৃত জয়দীপ শিলের পরিবারের অভিযোগ, যে মহিলার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, সেই মহিলাই লোক লাগিয়ে খুন করিয়েছে। যদিও খুনের কারণ হিসেবে কেবলমাত্র প্রণয়ঘটিত সম্পর্ককেই দায়ী করতে চাইছে না পুলিস। ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনও কারণ রয়েছে কি না তাও দেখছে পুলিস।
আরও পড়ুন: Primary School Reopen: স্কুল খুললেই ছোটদের বিশেষ বই, পড়াশোনায় ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ
আরও পড়ুন: Dev At CBI Office: দেবকে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ CBI-এর, কোন প্রশ্নের মুখোমুখি? জানালেন অভিনেতা-সাংসদ
LIVE|
IRE
182/6(20 ov)
|
VS |
AUS
43/5(6.5 ov)
|
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 187/6
|
VS |
AFG
187(19.4 ov)
|
| Afghanistan tied with South Africa (South Africa won the 2nd Super Over by 4 runs) | ||
| Full Scorecard → | ||
|
PAK
(20 ov) 190/9
|
VS |
USA
158/8(20 ov)
|
| Pakistan beat USA by 32 runs | ||
| Full Scorecard → | ||
|
BRN
(20 ov) 113/7
|
VS |
QAT
115/3(16.4 ov)
|
| Qatar beat Bahrain by 7 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.