৬ অক্টোবর তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়কে। বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর তলব করেছে ইডি। আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও।
প্রবীর চক্রবর্তী: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ফের তলব। ফের তলব করল ইডি। আগামী সোমবার, ৯ অক্টোবর, ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করেছিল ইডি। দিল্লিতে যেদিন তৃণমূলের ধরনা কর্মসূচি, সেদিনই হাজিরার জন্য তলব করে নোটিস পাঠায় ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত এর আগে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে না গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সেদিন দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম 'সমন্বয়' বৈঠক। ইডি দফতরে হাজিরা দেওয়ায়, কো-অর্ডিনেশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও সেই বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। লিপস অ্যান্ড বাউন্ডস ইস্যুতে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় সেদিন ইডির জেরার মুখোমুখি হন তিনি। কিন্তু এবার আর ইডি হাজিরায় যাননি অভিষেক। হাজিরা দিতে না যাওয়ার কথা টুইট করে জানান অভিষেক। চ্যালেঞ্জ ছোড়েন, 'পারলে আমাকে আটকে দেখাও!' সিজিও কমপ্লেক্সে হাজিরার বদলে বকেয়া আদায়ে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন অভিষেক। এমনকি গতকাল কৃষি ভবনে গিয়ে ধরনা দেওয়ায় তাঁকে আটকও করে দিল্লি পুলিস। পরে ছেড়ে দেয়।
শুধু অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নন, নিয়োগ দুর্নীতিতে এবার নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা-ও! লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ৬ অক্টোবর তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়কে। বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর তলব করেছে ইডি। ইডি সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী ভূমিকা ছিল তাঁদের? তা জানতে চান তদন্তকারীদের। আনতে বলা হয়েছে সংস্থা আয়-ব্যয় সংক্রান্ত নথিও।
বাবা-মায়ের পাশাপাশি স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে। কারণ রুজিরাও একসময় লিপস অ্যান্ড বাউন্ডসের ডাইরেকটর ছিলেন। কয়লা পাচার মামলায় এর আগে রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে দিল্লি ও কলকাতায় তলব করা হলেও, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার তলব করল ইডি। অর্থাৎ, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পুরো পরিবারকেই তলব ইডির। সোমবার ডাক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। সিজিও কমপ্লেক্সে তলব। পাশাপাশি, আগামী সপ্তাহে হাজিরার জন্য তলব রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে। ওদিকে চলতি সপ্তাহে তলব বাবা-মাকে।
আরও পড়ুন, Abhishek Banerjee: এবার রাজভবন অভিযানের ডাক, দিল্লিতে ছাড়া পেলেন অভিষেক-সহ তৃণমূল নেতারা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
THA
(20 ov) 80/9
|
VS |
INA
81/5(16.2 ov)
|
| Indonesia beat Thailand by 5 wickets | ||
| Full Scorecard → | ||
|
CRO
(20 ov) 90/7
|
VS |
ESP
93/2(11.1 ov)
|
| Spain beat Croatia by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
ESP
(20 ov) 290/3
|
VS |
CRO
75/8(20 ov)
|
| Spain beat Croatia by 215 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.