বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের নামবদল করেছেন বৈশাখী (Baishaki Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: যুগলের সম্পর্ক নিয়ে রসিক ও সমালোচকমহলে নানা গুঞ্জন। কিন্তু সে সবকে কোনওকালেই পাত্তা দেননি তাঁরা। বরং শোভন-বৈশাখী ক্রমেই হয়ে উঠেছেন সমার্থক। জামাইষষ্ঠীর দিন আক্ষরিকঅর্থেই তাঁরা হয়ে উঠলেন 'যুগল'। ফেসবুক প্রোফাইলে নিজের নামের সঙ্গে শোভনকে জুড়লেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishaki Banerjee)।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের নামবদল করেছেন বৈশাখী (Baishaki Banerjee)। তাতে জ্বলজ্বল করছে 'বৈশাখী শোভন ব্যানার্জি' (Baishaki Sovan Banerjee)।' বৈশাখী লিখেছেন,'আমি থেকে আমরার পথে যাত্রা শুরু।'

স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। এর মধ্যে বৈশাখীর সঙ্গে গোলপার্কের ফ্ল্যাটে 'ঘর বেঁধেছেন' তিনি। বিজেপিতে যোগদান হোক বা ভোটের প্রচার- বৈশাখী বিনে দেখা যায়নি শোভনকে। উপস্থিত হয়েছেন 'ম্যাচিং পোশাকে'। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তো বলে বসেছিলেন,''ভাত আর ডাল যেমন শোভনদা-বৈশাখীদিও তেমন।'' বিজেপির সঙ্গে শোভনের সম্পর্কছেদের কারণও বৈশাখী বলে সূত্রের খবর। শোভনের রাজনৈতিকজীবন শেষ করার জন্য বান্ধবীকেই দায়ী করেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। জানতে চেয়েছেন, কোন পরিচয়ে একসঙ্গে থাকছেন তাঁরা! বুধবার হয়তো সব কিছুর জবাব দিলেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- সবান্ধবী গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভনকে নোটিস ছোট শ্যালকের
|
IND
(20 ov) 175/7
|
VS |
PAK
114(18 ov)
|
| India beat Pakistan by 61 runs | ||
| Full Scorecard → | ||
|
QAT
(20 ov) 205/6
|
VS |
BRN
154/8(20 ov)
|
| Qatar beat Bahrain by 51 runs | ||
| Full Scorecard → | ||
|
USA
(20 ov) 199/4
|
VS |
NAM
168/6(20 ov)
|
| USA beat Namibia by 31 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.