পুজোর আগে শেষ রবিবার, স্লগ ওভারের শপিংয়ে লোকারণ্য কলকাতা
পুজোর আগে শেষ রবিবার। স্লগ ওভারের শপিংয়ে লোকারণ্য কলকাতা। শহরে ইতিমধ্যেই পুজোর মেজাজ তৈরি হয়ে গেছে। মহালয়া থেকে শুরু হয়ে গেছে পুজো উদ্বোধন। কিন্তু মার্কেটিং যেন শেষই হতে চাইছে না। জিনস থেকে জাঙ্ক জুয়েলারি, লিপস্টিক থেকে জুতো পছন্দের জিনিস বেছে নেওয়ার উত্সাহে খামতি নেই। নিউ মার্কেট জুড়ে এদিন শুধুই কালো মাথার ভিড়। প্যাচপ্যাচে গরম, পায়ে পায়ে হাঁটা।
Updated By: Oct 2, 2016, 11:20 PM IST