দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে সফরের দ্বিতীয় দিনটা শুরু প্রধানমন্ত্রীর

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে সফরের দ্বিতীয় দিনটা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবন থেকে সকাল সাতটা নাগাদ রওনা হয়ে তিনি দক্ষিণেশ্বরে পৌছন। সেখানে দেবী ভবতারিণীর কাছে মোমবাতি জ্বালিয়ে পুজো দেন তিনি। বেশ কিছুটা সময় কাটান রামকৃষ্ণ পরমহংসের ঘরে। কুঠি বাড়িও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে যেখানে যেখানে গিয়েছেন নরেন্দ্র মোদী, সেখানেই তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ফিরে আসার আগে দক্ষিণেশ্বরের লাইব্রেরিটিও ঘুরে দেখেন তিনি।

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে সফরের দ্বিতীয় দিনটা শুরু প্রধানমন্ত্রীর