কালীঘাটে জৈন দম্পতির বাড়িতে হামলার পিছনে কারণ কি?
রাতবিরোতে জৈন দম্পতির বাড়িতে কেন হামলা চালাল রশনলাল? তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। জানা গেছে নরেন্দ্র জৈন রেসের বুকি ছিলেন। কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ ও মুম্বইয়ে তিনি বুকির কাজ করতেন। কলকাতাতেও নরেন্দ্রর ১৪ থেকে ১৫টি ঘোড়া রেসে নামত। পুলিসের অনুমান রেসের মাঠের রেষারেষিও জৈন দম্পতির ওপর হামলার কারণ হতে পারে।
Updated By: Feb 12, 2017, 11:41 AM IST