হাইকোর্টের রায়ে 'অখুশি' তৃণমূল নেতৃত্ব। রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার আভাস দিয়েছেন নেতারা।
নিজস্ব প্রতিবেদন: 'ভোট পরবর্তী হিংসা' মামলায় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। এই সম্ভাবনা জোরালো হওয়ায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
হাইকোর্টের রায়ে 'অখুশি' তৃণমূল নেতৃত্ব। রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার আভাস দিয়েছেন নেতারা। এ দিন দলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন,'হাইকোর্টের রায়ে আমি অখুশি। তার কারণ আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। সেখানে হাইকোর্ট সিবিআই-কে তদন্ত করতে বললে আমার মনে হয় তা রাজ্যের অধিকারে হস্তক্ষেপের সামিল। রাজ্য সরকার না মানলে আপিলে করতে পারে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে। আমি নিশ্চিত যে সব কিছু বিচার করে রাজ্য সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।'তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়,'অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল নিশ্চিতভাবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে। সরকারও করবে।'
তৃণমূল যখন শীর্ষ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে তখন আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলাকারীদের বাদ দিয়ে যাতে শুনানি না হয় সে জন্য আগাম আর্জি করা হয়েছে।
বলে রাখি, 'ভোট পরবর্তী হিংসা' মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলির তদন্ত সিবিআই করবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট।
আরও পড়ুন- Post Poll Violence: রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ইঙ্গিত TMC-র
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.