Zodiac: প্রেমে-রোমান্সে ভালোবাসায় বর্ণিল হয়ে উঠবে এই ৪ রাশির দৈনন্দিন

সামনেই ভ্যালেন্টাইন'স ডে। বাতাসে প্রেমের কণা।

সৌমিত্র সেন | Updated By: Jan 31, 2022, 12:15 PM IST
Zodiac: প্রেমে-রোমান্সে ভালোবাসায় বর্ণিল হয়ে উঠবে এই ৪ রাশির দৈনন্দিন

নিজস্ব প্রতিবেদন: শুরু হচ্ছে প্রেমের মাস। দু'দিক থেকেই-- ইংরেজি এবং বাংলা। বাংলা মাসের দিক থেকে সামনেই ঋতুরাজ বসন্ত। আবার ইংরেজি মাসের দিক থেকে সামনেই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন'স ডে'র মাস। 

Add Zee News as a Preferred Source

ফলে, সব মিলিয়ে আসন্ন সময়টাকে প্রেমের মাস হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে। আর কে না জানে, প্রেম আমাদের জীবনকে সতেজ করে। জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তবে এই মাসটি বিশেষ করে ৪ রাশির জাতকদের পক্ষে খুবই স্পেশাল হতে চলেছে। এর মধ্যে আবার বিশেষ করে যাঁরা অবিবাহিত, তাঁরা এই প্রেম-ঋতুতেই তাঁদের জীবনসঙ্গী পেতে পারেন। তা ছাড়া, এই সময়ে স্বামী-স্ত্রীর সম্পর্কও মজবুত হবে। স্বামীরা এই সময়ে তাঁদের প্রতিটি কাজে তাঁদের স্ত্রীদের পূর্ণ সহযোগিতা পাবেন। 

দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ক্ষেত্রে এই প্রেম-ঋতু ফলপ্রসূ হতে চলেছে:

মিথুন

এঁরা এই সময়ে প্রেমিকের সঙ্গে ভালো মুহূর্ত কাটাবেন। বিবাহিত পুরুষেরা এই সময়ে তাঁদের প্রতিটি কাজে স্ত্রীর ভালবাসা ও সহযোগিতা পাবেন।

সিংহ

এঁদের প্রেমজীবনের দিক থেকে মাসটি খুব ভালো যাবে। যাঁরা অবিবাহিত তাঁরা বহু অপেক্ষার পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর যাঁরা আগে থেকেই প্রেমের সম্পর্কে আছেন তাঁরা এই সময়ে বিয়ের কথা ভাবতে পারেন। 

তুলা

প্রেমিক-প্রেমিকাদের পরস্পরের প্রতি আস্থা বাড়বে। সত্যি বলতে কী, এই মাসটি ভালোবাসা প্রকাশের জন্য এঁদের পক্ষে খুবই শুভ হবে। বিবাহের জন্যও শুভ যোগ তৈরি হচ্ছে। যাঁরা অবিবাহিত তাঁরা নতুন সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। সমস্ত কাজে এঁরা সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

বৃশ্চিক

এই রাশির জাতকদের প্রেমজীবনের জন্যও এই মাসটি খুব স্পেশাল হতে চলেছে। যাঁরা অবিবাহিত তাঁরা এই সময়-পর্বেই তাঁদের প্রেমজীবনে প্রবেশ করতে পারবেন। প্রোপোজ করার জন্য আদর্শ সময়। আর যাঁরা আগে থেকেই প্রেমের সম্পর্কে আছেন তাঁরা বিয়ের কথা ভাবতে পারেন। প্রেমিক সঙ্গীর সঙ্গে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Mercury: বুধের প্রভাবে এই রাশির জাতকদের অর্থভাগ্য খুলে যাবে! দেখে নিন কোন কোন রাশি

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.