Happy Valentine's Day: প্রথম বসন্তের মাধুরী নিয়ে একটি রঙিন প্রেমদিবস আজ আপনার হাতের কাছেই!

গতকাল, ১৩ ফেব্রুয়ারি ছিল 'কিস ডে'।

সৌমিত্র সেন | Updated By: Feb 14, 2022, 11:44 AM IST
Happy Valentine's Day: প্রথম বসন্তের মাধুরী নিয়ে একটি রঙিন প্রেমদিবস আজ আপনার হাতের কাছেই!

নিজস্ব প্রতিবেদন: প্রেম-পক্ষের ক্লাইম্যাক্স আজ। আজ ভ্যালেন্টাইনস ডে; আজ প্রেমদিবস।

Add Zee News as a Preferred Source

এই প্রেম-উদযাপন শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি, সেদিন ছিল 'রোজ ডে', পরের দিন ৮ ফেব্রুয়ারি 'প্রোপোজ ডে', ৯ ফেব্রুয়ারি 'চকোলেট ডে', ১০ ফেব্রুয়ারি 'টেডি ডে', ১১ ফেব্রুয়ারি 'প্রমিস ডে', ১২ ফেব্রুয়ারি ছিল 'হাগ ডে'। আর গতকাল ১৩ ফেব্রুয়ারি ছিল 'কিস ডে'। এই করতে-করতে নানা দিনের মালা গেঁথে গেঁথে আজ এসে পৌঁছনো এই চূড়ান্ত দিনে মানে, প্রেমদিবসে, অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারিতে।

গত ক'দিন ধরেই একটু একটু করে নিজেদের জন্য নিবিড় নিভৃত প্রেমকুঞ্জ রচনা করে চলেছিল কাপলরা বা নব্য প্রেমিকেরা। তাঁরা  পরস্পরের উষ্ণ গভীর সান্নিধ্যে এসেছেন। শুধু মন নয়, এদিন শরীরী ব্যাপারও ছিল। শরীরীর শুরুটা 'হাগ ডে'তেই হয়েছিল। তবে তা বেশি কিছু ছিল না, শুধু জড়িয়ে ধরা। আর সেইটুকুতেই পরস্পরের বিশ্বাস ভালোবাসা অনুভূতি যেন বহু গুণ বেড়ে গিয়েছিল। সেই পথ ধরেই পরদিন আরও একধাপ এগনো। সেদিন পরস্পরকে চুম্বন। চুম্বনকে বলা হয় 'আলটিমেট এক্সপ্রেশন অফ লাভ'। একটি গভীর চুম্বন মানে সেই সম্পর্কটি একটা স্থির সত্যের অনুভূতিতে জারিত হল। তারা জানল যে, তারা একে অপরের। আর সেই মধুর অনুভূতির রেশটুকু নিয়েই আজ এসে দাঁড়ানো ১৪ ফেব্রুয়ারিতে।

আকাশ উজ্জ্বল, বাতাসে বসন্তের মাধুরী, রোদে শীতের কাঠিন্য সরে গিয়ে মিশেছে ফাল্গুনের তরুণ মাধুর্য। এই তো প্রেম জানানোর প্রেম উপভোগের যথার্থ মুহূর্ত! কবিরাও তো তাঁদের কাব্যে-গানে এই কথাই বলে গিয়েছেন। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Valentine's Day 2022: আপনি কি সিঙ্গল? ভ্যালেন্টাইনস ডে’ কাটাতে পারেন এই ৫ উপায়ে

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.