কেদারনাথে আটকে পড়া রাজ্যের আরও ১০৮ জন ফিরলেন
কেদারনাথে আটকে পড়া রাজ্যের আরও ১০৮ জন পর্যটক ফিরলেন আজ। এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানে বিকেল সাড়ে চারটে নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তাঁরা। সেই সময় বিমানবন্দরে হাজির ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এখনও রাজ্যের বেশ কয়েকজন পর্যটক উত্তরাখণ্ডে আটকে রয়েছেন বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।
Updated By: Jun 27, 2013, 09:26 PM IST