Uttar Pradesh: বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৫ বছর বয়সী যুবক। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ইটাতে। মৃতের নাম সুধীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাদার বিয়েতে গিয়ে মর্মান্তিক ঘটনা। বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৫ বছর বয়সী যুবক। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ইটাতে। মৃতের নাম সুধীর। যুবকের নাচের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।
যুবকের আকস্মিক মৃ্ত্যুর পিছনে কারণ এখনও স্পষ্ট হয়নি। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রাণবন্ত সুধীর দাদার বিয়ের আনন্দে নাচে মত্ত। কিন্তু হঠাৎই সে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ তাঁর আশেপাশের সকলে ছুটে আসে। পরবর্তীকালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
दूल्हे का छोटा भाई सुधीर DJ पर नाच रहा था। अचानक गिरा और मौत हो गई। उम्र सिर्फ 15 साल थी।
एटा, उत्तर प्रदेश pic.twitter.com/rCpL4k7yi8
— Sachin Gupta (@SachinGuptaUP) March 7, 2024
আরও পড়ুন: Supreme Court: 'জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির প্রতিবাদ অপরাধ নয়', রায় সুপ্রিম কোর্টের!
এরকমই এক ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মিরাটে। একজন এএনআই রিপোর্টার বৃহস্পতিবার নিজের কাজে ব্যস্ত ছিলেন। মৃত ব্যক্তির নাম রবি গুপ্তা, এবং এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) দীর্ঘদিনের সদস্য ছিলেন। জানা গিয়েছে, নিজের অ্যাসাইমেন্টের সময় তাঁর হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান।
গত মাসে ২৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে ঠিক এরকমই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত পর্যটকের নাম মনোহর মতিরাম রাজানি। মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন ৬৩ বছরের মনোহর। জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনামার্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে স্নো বাইক চড়েছিলেন তিনি। রাইড উপভোগ করার সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
আরও পড়ুন: India's first AI teacher: সিনেমায় AI কৃতি প্রেম করছেন, বাস্তবে AI আইরিস ক্লাস করাবেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SA
(20 ov) 117
|
VS |
IND
120/3(15.5 ov)
|
| India beat South Africa by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.