)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মৃত ১৪ জন। রুদ্রপ্রয়াগে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই গাড়িতে ২৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বদ্রীনাথ হাইওয়ের রেন্টোলির কাছে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস৷ এসপি বিশাখা অশোক ভাদানে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। পুলিস প্রশাসন, জেলা বিপর্যয় মেকাবিলা বাহিনী, ডিডিআরএফ এবং অন্যান্য দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত মোট ৬ জন আহতকে এয়ারলিফট করে ঋষিকেশ এইমসে পাঠানো হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ দুর্ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক খবর’ বলে অভিহিত করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
जनपद रुद्रप्रयाग में टेम्पो ट्रैवलर के दुर्घटनाग्रस्त होने का अत्यंत पीड़ादायक समाचार प्राप्त हुआ। स्थानीय प्रशासन व SDRF की टीमें राहत एवं बचाव कार्यों में जुटी हुई है। घायलों को नज़दीकी चिकित्सा केंद्र पर उपचार हेतु भेज दिया गया है। ज़िलाधिकारी को घटना की जाँच के आदेश दे दिए…
— Pushkar Singh Dhami (@pushkardhami) June 15, 2024
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন, তিনি মৃতদের আত্মাকে শান্তি দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করি।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)