নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি দিল্লি, রামলীলা ময়দানের পথে রাজধানী
মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লিতে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। রামলীলা ময়দানে আজ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। গতবছর ভোটে জিতে এই ময়দানেই শপথ নিয়েছিল আম আদমি পার্টির প্রথম সরকার। শুক্রবার তাকে রাজধানীর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আপের শপথ গ্রহণে দিল্লিতে অবসান হবে রাষ্ট্রপতি শাসনের।
|
Updated By: Feb 14, 2015, 04:13 PM IST
LIVE