জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হলেন আহমেদাবাদের এক ব্যক্তি। আহমেদাবাদের ঢোলকার ওই তরুণ জানতে পারেন স্ত্রী সম্পর্কে জড়িয়েছে তাঁর নিজের ভাইয়ের সঙ্গেই। ওই সম্পর্ক মেনে নিতে না পেরে শেষপর্যন্ত চরম পদক্ষেপ নিলেন ওই তরুণ।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন-'ওর ভারতীয় ক্রিকেট নিয়ে...' ! রোহিত-বিরাটকে কিছু বলার আগে এবার দু'বার ভাববেন পন্টিং
মৃত বাবা পুলিসে এনিয়ে অভিযোগ জানিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন তাঁর ছেলে ২০০৯ সালে প্রথম বিয়ে করে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালে। তার পর থেকেই সে আলাদাই থাকত। গত ফেব্রুয়ারি মাসে তার ছেলে ফের বিয়ে করে। যে মহিলাকে সে বিয়ে করে তার চারবার বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর ছেলের সঙ্গে ঢোলকায় থাকতে শুরু করে ওই মহিলা। এভাবেই চলছিল। গত ৭ নভেম্বর ঢেকলা পুলিসের কাছ থেকে তিনি একটি ফোন পান। তাঁকে বলা হয় তাঁর ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে ওই তরুণের বাবা দেখতে পান ছেলের অবস্থা খারাপ। ছেলে জানায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সে বিষ খেয়েছে। তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে আসরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্য়ু হয়। তার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানেই সে জানিয়েছে নিজের ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে তার স্ত্রী।
ওই সুইসাইড নোটে ওই তরুণ লিখেছে তিন মাস আগে সে স্ত্রীকে ভাইয়ের সঙ্গে অসংলগ্ন অবস্থায় দেখে ফেলে। এনিয়ে তার সঙ্গে তার স্ত্রীর প্রবল ঝগড়াঝাঁটি হয়। ওই ঘটনার জেরে তার ভাই তাকে মারধর করে। শুধু তাই নয় ওই সম্পর্কের কথা প্রকাশ করে তার চরম পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়। ওই সুইসাইডে নোটে আরও লেখা হয়েছে, মহিলা এর আগে চারবার বিয়ে করেছিল। কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকার জন্য চার স্বামীই তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)