বিশাখাপত্তনমে বায়ো ডিজেল তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪০টিরও বেশি ইঞ্জিন
বিশাখাপত্তনমে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাকানি চোবানি খেতে হয় দমকল বাহিনীকে। কাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ হঠাতই আগুন লেগে যায় বায়ো ডিজেল তৈরির একটি কারখানায়। সঙ্কট বাড়ায় বায়োম্যাক্স ফুয়েলের কারখানায় মজুত প্রচুর দাহ্য পদার্থও। তরল জ্বালানি থাকায় মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। ভস্মীভূত হয় দাঁড়িয়ে থাকা একাধিক ট্যাঙ্কারও।
Updated By: Apr 27, 2016, 12:54 PM IST