Hyderabad Minor Girl Rape: আট মাস ধরে ৮০ জন মিলে নাবালিকাকে ধর্ষণ, শিউরে ওঠার মতো ঘটনা!
Hyderabad Minor Girl Rape: আট মাস ধরে ৮০ জন মিলে নাবালিকাকে 'ধর্ষণ', শিউরে ওঠার মতো ঘটনা!
৭৪ জনকে পুলিস গ্রেফতার করলেও, এখনও পলাতক ৬ জন।
Updated By: Apr 20, 2022, 07:33 PM IST
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদন: এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। ১৩ বছরের এক নাবালিকাকে ৮ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ৮০ জনের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গনারা বিভিন্ন যৌনপল্লিতে ঘুরিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
Add Zee News as a Preferred Source
এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই শিউরে উঠেছে গোটা প্রশাসন থেকে সাধারণ মানুষ। জানা গিয়েছে, গুন্টুর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিস। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অনেকেই যৌনপল্লির মাথা, ৩৫ জন তাদের সাগরেত এবং বাকিরা যৌনপল্লিতে আসা-যাওয়া করা লোকজন। পুলিস সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত বছরের জুন মাসে। করোনা আক্রান্ত হয়ে মারা যান কিশোরীর মা। তখন ওই হাসপাতালেই স্বর্ণকুমারী নামে এক মহিলার সঙ্গে নাবালিকার পরিচয় হয়।
অভিযোগ, ওই মহিলাই কিশোরীকে ভুল বুঝিয়ে বাড়ির থেকে দূরে নিয়ে যায়। এরপর তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয়। ২০২১-এর অগাস্ট মাসে কিশোরীর বাবা পুলিসের দ্বারস্থ হয়। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। তদন্তে নামে পুলিস। খোঁজাখুঁজির পর গুন্টুরে নাবালিকার ঠিকানা পাওয়া যায়। তাকে উদ্ধার করে পুলিস। অভিযুক্ত ৮০ জনের মধ্য়ে ৭৪ জনকে পুলিস গ্রেফতার করলেও, এখনও পলাতক ৬ জন।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.