ছেলে আকাশের পর এবার মেয়ে ইশা আম্বানিরও বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন মুকেশ আম্বানি। পাত্র পিরামল গোষ্ঠীর প্রধান অজয় পিরামলের ছেলে অজয় পিরামল
নিজস্ব প্রতিবেদন: ছেলে আকাশের পর এবার মেয়ে ইশা আম্বানিরও বিয়ের তোড়জোড় শুরু করে দিলেন মুকেশ আম্বানি। পাত্র পিরামল গোষ্ঠীর প্রধান অজয় পিরামলের ছেলে অজয় পিরামল। রিলায়েন্স গোষ্ঠীর তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ডিসেম্বরে ভারতে বিবাহবন্ধনে আবদ্ধ হবে দু'জন। মেয়ে ইশা ও ছেলে আকাশ যমজ হওয়ায় একই মাসে বিয়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-সদ্য প্রসূতিকে সপাটে চড়, নার্সের চূড়ান্ত অমানবিক ব্যবহার সরকারি হাসপাতালে
সম্প্রতি মহাবালেশ্বরে একটি ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা পাকা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিতা আম্বানি, মুকেশ আম্বানি, অজয় পিরামল অজয়ের স্ত্রী স্বাতী পিরামল। এছাড়াও ছিলেন ইশার ঠাকুমা কোকিলা বেন আম্বানি। ছিলেন ইশার দুই ভাই আকাশ আম্বানি অনন্ত আম্বানি।

বর্তমানে পিরামল গ্রুপের একজিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন আনন্দ পিরামল। কোম্পানির নীতি তৈরি ও নির্মাণব্যবসা দেখভাল করেন আনন্দ। পিরামল গ্রুপের দায়িত্ব নেওয়ার আগে আনন্দ নিজেই একটি কোম্পানি খুলেছিলেন।
আরও পড়ুন-সহমতির ভিত্তিতে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ নয়
পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক আনন্দ এমবিএ করেছেন হাভার্ড বিজনেস স্কুল থেকে। তিনি আবার ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারের ইউথ উইঙ্গের কনিষ্ঠতম সভাপতি।
অন্যদিকে, ইশা আম্বানি রিলায়েন্স জিও ও রিলায়েন্স রিটেলের বোর্ড মেম্বার। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্বে স্নাতক। বর্তমানে এমবিএ করেছেন স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ।
|
AUS
(20 ov) 181
|
VS |
SL
184/2(18 ov)
|
| Sri Lanka beat Australia by 8 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
(20 ov) 202/7
|
VS |
ITA
178(20 ov)
|
| England beat Italy by 24 runs | ||
| Full Scorecard → | ||
|
UAE
(20 ov) 160/9
|
VS |
AFG
162/5(19.2 ov)
|
| Afghanistan beat United Arab Emirates by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.