উত্তরাখণ্ডে আজ শেষ হচ্ছে উদ্ধারকাজ, এখনও নিখোঁজ ৩,০০০
উত্তরাখণ্ডের বন্যা ধ্বংস করে দিয়েছে পবিত্র দেবভূমি। হিমালয়ের বিভিন্ন প্রান্তে উদ্ধারকার্যে নিযুক্ত থাকা একাধিক সংস্থা আজ তাঁদের কাজ শেষ করতে পারে বলে মনে করা হচ্ছে। টানা ১২ দিন ধরে চলা যুদ্ধের শেষ। ১২ দিন ধরে দেশ দেখেছে কঠিন পরিস্থিতিতে এক হয়ে কাজ করার স্পৃহা। প্রকৃতির কাছে হার না মেনে সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধারকাজ শেষ হচ্ছে শুক্রবার। তবে বদ্রীনাথ ও বেশকিছু অংশে উদ্ধারের কাজ চালু থকবে বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে।
Updated By: Jun 28, 2013, 10:35 AM IST