Cancellation of Trains: আরও ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলে! কীভাবে এ রুটে যাতায়াত করবেন নিত্যযাত্রীরা?

Written BySoumitra Sen
Published: Jun 15, 2024, 06:52 PM IST|Updated: Jun 15, 2024, 06:52 PM IST
Cancellation of Trains | Rescheduling of Train: কিছু ট্রেন বাতিল। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। কিছু ট্রেনের সময়সূচি বদলানো হবে। সবটাই হবে আগামীকাল থেকে। এজন্য যে অসুবিধা কয়েকদিন ধরে হবে, সেজন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল।

অয়ন ঘোষাল: কিছুদিন আগেই হাওড়া-খড়্গপুর বিভাগে বহু ট্রেন বাকিল হওয়ার কথা ঘোষণা করেছিল দক্ষিণ-পূর্ব রেল। ফের বিপর্যয় দক্ষিণ-পূর্ব রেলে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের মধুকুণ্ডা-মুরাডি সেকশনে লেভেল ক্রসিং গেটের পরিবর্তে এনএইচএস বা নর্মাল হাইট সাবওয়ে তৈরির কাজ হবে। এ জন্য় ট্রাফিক কন্ট্রোল করা হবে, বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎসংযোগও। আর এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচি বদলানো হবে।

কোন কোন ট্রেন বাতিল1/6

কোন কোন ট্রেন বাতিল

এই সবটাই হবে আগামীকাল থেকে। এজন্য যে অসুবিধা কয়েকদিন ধরে হবে, সেজন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল। তাহলে, দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল:

• ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস

• ১৮১৮৩ টাটা-বক্সার এক্সপ্রেস 

• ১৮১৮৪ বক্সার-টাটা এক্সপ্রেস

আরও বাতিল2/6

আরও বাতিল

• ০৮৬৫৯/০৮৬৫৮ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

• ০৮৬৪৪/০৮৬৪৩ আসানসোল-আদ্রা-আসানসোল 

• ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার 

আরও তিন3/6

আরও তিন

•০৮১৭৪/০৮১৭৩ টাটানগর-আসানসোল-টাটানগর মেমু প্যাসেঞ্জার 

• ০৮৬৫৭ আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার    •০৮৬৬১/০৮৬৬০ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

যাত্রাপথে বদল4/6

যাত্রাপথে বদল

কিছু ট্রেনের যাত্রাপথেও বদল হবে। দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে:

•০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটি আদ্রা থেকে যাত্রা শুরু করবে

•১৮০২৭/১৮০২৮ খড়্গপুর-আসানসোল-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চলবে 

•১৮১৮৪ বক্সার-টাটানগর বার্ন পর্যন্ত চলবে 

দিঘা-মালদা5/6

দিঘা-মালদা

কিছু ট্রেন চলবে অন্য সময়সূচিতে। দেখে নেওয়া যাক, কোন ট্রেন চলবে ভিন্ন সময়সূচি ধরে:

•০৩৪৬৬ দিঘা-মালদা টাউন সামার স্পেশাল (দিঘা থেকে ৬ ঘণ্টার রিশিডিউল) 

বেঙ্গালুরু-কামাখ্যা 6/6

বেঙ্গালুরু-কামাখ্যা

এবং সময়সূচিতে বদল হবে ১২৫৫১ এসএমভিবি বেঙ্গালুরু-কামাখ্যা এসি এক্সপ্রেসেরও।