নিজস্ব প্রতিবেদন: করোনা আবহেই বক্সঅফিসে সফল পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অভিনেতা দেব জুটির প্রথম ছবি টনিক। সমালোচক থেকে দর্শকের সকলেই একবাক্যে স্বীকার করেছেন 'টনিক' এবছরের অন্যতম সেরা পারিবারিক ছবি।
2/6
টনিকের রসায়ন
পর্দায় দেব হলেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার জীবনের টনিক। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের রসায়ন ছিল চোখে পড়ার মতো।
photos
TRENDING NOW
3/6
দেবের ইচ্ছাপূরণ
প্রথম থেকে বেশি সংখ্যক শো না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন প্রযোজক অভিনেতা দেব। কিন্তু দেবের ইচ্ছাপূরণ করেছে দর্শক।
4/6
সফল 'টনিক'
দর্শকদের চাহিদাতেই রিলিজের কয়েকদিনের মধ্যেই সিনেমাহল কতৃর্পক্ষ একস্ট্রা শো দিয়েছে টনিককে। দেব সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁর জীবনের আসল টনিক হল তাঁর দর্শক।
5/6
দেবের উপহার
বছরের শুরুতেই দর্শকদের উপহার দিলেন দেব। বড়পর্দায় ফিরছে অভিজিৎ দেব জুটি। তাঁদের আগামী ছবি 'প্রজাপতি'।
6/6
'প্রজাপতি' আসিতেছে
২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'প্রজাপতি' অর্থাৎ এই বছর প্রজাপতির সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন দেব। দেব জানিয়েছেন এটি তাঁর অন্যতম স্বপ্নের প্রজেক্ট।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.