Tiger 3: সলমান খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের মাঝে তৈরি হয়েছিল দেওয়াল। অবশেষে সেই দেওয়াল ভাঙল। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে অরিজিতের গাওয়া তাঁর ছবিতে প্রথম গানের ফার্স্ট লুক শেয়ার করেছেন।
1/7সলমান খান এবং অরিজিৎ সিংয়ের মধ্যে প্যাচআপ। কিছুদিন ধরে এই খবর শোনা যাচ্ছিল।
2/7কিছুদিন আগে সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎকে দেখা গিয়েছে। সেই এই খবর রটে পড়ে বি টাউনে। তবে এই রটনা যে সত্যি, তা অভিনেতা নিজেই জানিয়েছেন।
3/7সলমান এবং অরিজিতের মধ্যে বিবাদ কয়েক বছর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় হয়েছিল। অভিনেতা রেগে গিয়ে অরিজিৎকে তাঁর ছবির একটি গান থেকে সরিয়েও দেন।
4/7অবশেষে বহু বছরের অবসান ঘটালেন সলমান-অরিজিৎ। সম্প্রতি মুক্তি পেতে চলেছে সলমানের টাইগার-৩। সেই ছবির একটি গান গেয়েছেন অরিজিৎ। গানটি শীঘ্রই মুক্তি পাবে, যার প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেতা নিজেই।
5/7সলমান খান ইনস্টাগ্রামে গানটির একটি ছবি শেয়ার করেন। ছবিতে সলমান এবং ক্যাটরিনাকে রসায়ন আরও একবার অনুরাগীদের সামনে এল।
6/7গানটির টাইটেল হল 'লেকে প্রভু কা নাম'। ছবি শেয়ারের সঙ্গে অভিনেতা লেখেন, 'প্রথম গানের প্রথম ঝলক। ওহ হ্যাঁ এটি আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান।'
7/7সলমান আরও জানান যে গানটি ২৩ অক্টোবর মুক্তি পাবে। আর ছবিটি মুক্তি পাবে ১২ নভেম্বর।