Durgapur: পরিত্যক্ত গাড়িতে খেলার সময় আচমকাই আগুন! ঝলসে গেল ৪ শিশু...
Durgapur: পরিত্যক্ত গাড়িতে খেলার সময় আচমকাই আগুন! ঝলসে গেল ৪ শিশু...
Abandoned Car Fire: পরিত্যক্ত চার চাকা গাড়ির ভিতরে খেলতে গিয়ে আগুনে পুড়ে গেল চার নাবালক নাবালিকা।
Nov 13, 2024, 05:33 PM IST
1/6
চিত্তরঞ্জন দাস: পরিত্যক্ত গাড়ির একটি কেবিনের ভেতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক নাবালিকা ও তিন নাবালক।
2/6
বুধবার দুপুর তিনটে নাগাদ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করার সময় হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে।
photos
TRENDING NOW
3/6
গাড়ির ভেতর আটকা পড়ে ৪ জনেই। নাবালক নাবালিকার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
4/6
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুই জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও বাকি দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিস।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.