Ajker Rashifal, 6 May 2024, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন? (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
1/12দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। শরীর ভালো যাবে না। মূত্র, সুগার ও উচ্চ রক্তচাপ জনিত রোগে কষ্ট পাবেন। হৃদরোগীরা সতর্ক থাকুন।
2/12আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। কারও চিকিৎসায় খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ নিয়ে চিন্তা।বাইরের বিবাদ বাড়িতে আসার জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। রক্তচাপ বাড়ায় সমস্যা।
3/12কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার আশঙ্কা। বিবাদের জন্য পুলিসি চাপ থাকবে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। ভ্রমণে খরচ বাড়বে। শরীরে কষ্ট বাড়বে। শিল্পীদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় নতুন কাজের যোগাযোগ হবে।
4/12সকালের দিকে শত্রুর জন্য খারাপ কিছু ঘটার আশঙ্কা। শারীরিক কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় শুভ পরিবর্তন হবে। আজ প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হওয়ার সম্ভাবনা। আজ আর্থিক চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে।
5/12বন্ধুমহলে বিবাদের আশঙ্কা। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। আজ নতুন কাজ শুরু করতে পারেন। দুপুরের পরে আজ কাজে বিপদের ঝুঁকি থাকবে। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে।
6/12নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। পেটের যন্ত্রণা বাড়তে পারে। আজ কাজের প্রতি একটু আনুগত্য বাড়াতে হবে। কোনও কারণে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা আছে।
7/12কোনও কারণে কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন।
8/12ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, আঘাতের আশঙ্কা আছে। অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হবে আজ। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে।
9/12ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছ। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। শত্রুরা ক্ষতি করতে পারে, সাবধান থাকুন।
10/12লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। টিউমার জাতীয় সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।
11/12নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার ভাল সময় চলছে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলবে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল।
12/12সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। আজ উচ্চস্তর হোক বা প্রাথমিক স্তর, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন।