Ajker Rashifal, 12 September 2024, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?
1/12কাজে উত্সাহ পাবেন। কাজের জায়গায় সমস্যা হলে তার সমাধানও হয়ে যাবে। ভবিষ্যত পরিকল্পনা করে ফেলতে পারবেন। চন্দ্র আজ আপনার পক্ষে। পরিশ্রমের দাম পাবেন। কোনও ভালো খবর পেতে পারেন।
2/12পরিবারকে নিয়ে ব্যস্ত থাকবেন। রাগ সামলান। এতে পরিবারে অশান্তি হতে পারে। ব্যবসায় বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। অফিসে গোলমাল এড়িয়ে চলুন। আলোচনার মাধ্যমে সমস্যা এড়িয়ে চলুন।
3/12ব্যবসায় খুব বেশি ডুবে থাকবেন না। নিজের জন্যও সময় রাখুন। নতুন কোনও সুযোগ আসতে পারে। নিজের উদভাবনী ক্ষমতা ব্যবহার করুন। গোলমেলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বাজায় রাখতে পারবেন। বেশি ভ্রমণ না করাই ভালো। এতে শরীরের ক্ষতি হতে পারে।
4/12কাজের জায়গা ও পরিবারের শান্তি পাবেন। দিনের শেষে কোনও বিষয় নিয়ে বিচলিত হতে পারেন। কাজ থেকে একটু অবসর নিয়ে নিজেকে দিন।
5/12কাজের চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। আটকে থাকা বহু সমস্যার সমাধান হয়ে যাবে। পরিস্থিতি ভালো হতে চলেছে। ভেঙে পড়ার কিছু নেই।
6/12কাজের জায়গায় প্রশংসা পাবেন বা কোনও প্রমোশন পেতে পারেন। আপানার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মানুষের নজর কাড়বে। কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পেতে পারেন। তাতে আপনার কাজ দ্রুত এগিয়ে যাবে। কথা ভেবেচিন্তে বলুন। নইলে সমস্যা হতে পারে।
7/12বাব-মা-র সমর্থন পাবেন। কাজের জায়গায় সুনাম অর্জন করবেন। ম্যানেজমেন্টের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
8/12কাজের জায়গায় ভালো কোনও খবর পেতে পারেন। আটকে থাকা কোনও কাজ পেয়ে যেতে পারেন। দিনভর মনবল তুঙ্গে থাকবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো।
9/12শারীরিক সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। বহুদিন ধরে যা কেনার চেষ্টায় রয়েছেন তা সফল হতে পারে। কেরিয়ারে মন দিন। চুপচাপ বসে থাকবেন না। কোনও পরিকল্পনা করে ফেলুন। সম্পত্তি কেনার কোনও পরিকল্পনা করতে পারেন।
10/12কাজের জায়গায় ভালো করবেন। আপনার টিমকে লিড করতে পারেন। বসের প্রশংসা পাবেন। যারা কাজ খুঁজছেন তারা কাজ পেতে পারেন।
11/12কেরিয়ারে উন্নতি হবে। ভবিষ্যত পরিকল্পনার দিন আজ। কিছু সময় নিয়ে নিজের জন্য ভাবুন। পরিবারকে নিয়ে ব্যাস্ত থাকতে পারেন। কোনও সম্পত্তি কেনার আগে দুবার ভাবুন।
12/12চারপাশের লোকজন আপনাকে সাহায্য নাও করতে পারে। কোনও চুক্তিতে সই করার আগে ভালোভাবে পড়ে দেখুন। কোনও জায়গায় বিনিয়োগ করার থেকে সাবধান।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)