জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমন পুজোর আবহ। এর মধ্যে যদি পুজোর ছুটির অবসরে সুরাপাত্র নিয়ে বসা যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে সুরারসিকদের জন্য! তবে তার আগে মদের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাজারে। কোথাও দাম কমছে, কোথাও দাম বাড়ছে। হ্যাঁ, এখানে, মানে বাংলায় পুজোর আগেই বাড়তে চলেছে মদের দাম। তাই পুজোর আগেই মাথায় হাত সুরাপ্রেমীদের। 'ইন্ডিয়ামেড ফরেন লিকার' এবং 'ফরেনমেড ফরেন লিকারে'র দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে পশ্চিমবঙ্গে, এমনই খবর।
1/6ইন ফ্যাক্ট অগাস্ট থেকেই কার্যকর হয়েছে এই দাম। দেশি মদের দাম বোতলপিছু বাড়ার কথা ছিল ৫ থেকে ১০ টাকা। এ একরকম নিয়ম হয়ে গিয়েছে যে, প্রতি বছরই বাজেটে নেশাসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটে। চলতি বছরের বাজেটে সিগারেটেরও দাম বেড়েছে।
2/6আবগারি দফতরসূত্রে খবর ছিলই, এবার দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়বে। কেননা, এর দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। পাশাপাশি, মদের উপর শুল্কও বাড়াতে চাইছে আবগারি দফতর।
3/6পশ্চিমবঙ্গে মদের দাম শেষবারের মতো বেড়েছিল ২০২১ সালে। এরপর ২০২২ সালে রাজ্যে দাম কমেছিল বিয়ারের। এবার, এই ২০২৪ সালে ফের এক দফা বাড়তে চলেছে সুরামূল্য।
4/6তথ্য বলছে, ৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম ১৫৫ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হতে পারে। ৩০০ মিলিলিটারের বোতল ৮০ টাকা থেকে বেড়ে ৯০ এবং ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম ৯৫ থেকে বেড়ে ১০০ টাকা হতে পারে।
5/6যেসব বিয়ারের বোতলের দাম এখন ১৩৫ টাকা, তা একলাফে ১৫০ টাকা হয়ে যেতে পারে।
6/6ইন্ডিয়ামেড ফরেন লিকারের বোতলের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে।