Mamata Banerjee attacks PM Narendra Modi: কে কী খাবে, কে কী পরবে, তা চাপিয়ে দিতে চায় বিজেপি! ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে! বিজেপির বিরুদ্ধে বার বারই এই মর্মে সরব হয়েছে তৃণমূল।
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদীকে নিমন্ত্রণ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়! নিজে রেঁধে মাছ খাওয়াবেন! জানালেন সে কথাও।
2/5সোমবার পলতায় নির্বচনী প্রচারসভায় প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগে মমতা প্রথমে বলেন, "বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তো ব্যাঙের ছাতা খাবে? যোগাড় করে দিতে বলুন। না বার্লি খাবে?"
3/5মমতা বলে চলেন, " যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে, খাবে। যে নন-ভেজ ভালোবাসে, খাবে। কেউ ধোকলা ভালোবাসে, কেউ দোসা ভালোবাসে। কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে। কেউ ভাত ভালোবাসে।"
4/5মমতার কথায়, "কেউ বিরিয়ানি ভালোবাসে। কেউ চিংড়ি-পটল ভালোবাসে। কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে।"
5/5এরপরই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে মমতা বলেন, "মোদীবাবু খেয়ে একটু দেখুন না, স্বাদটা কেমন! একটু খাবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। আমি নিজে করব।"