Shakib Khan-Nusrat Jahan: মিমির পর নুসরতের সঙ্গে ডান্সফ্লোরে শাকিব!

Published: Nov 24, 2024, 08:38 PM IST|Updated: Nov 24, 2024, 08:47 PM IST

Shakib Khan-Nusrat Jahan: মিমি চক্রবর্তীর সঙ্গে দুষ্টু কোকিল গানে ঝড় তুলেছিলেন বাংলাদেশের শাকিব খান। এবার নুসরতের সঙ্গে ডান্সফ্লোরে ঝড় তুলতে চলেছেন বাংলাদেশের সুপারস্টার। সত্যিই কি তাই?  

শাকিব-নুসরত1/6

শাকিব-নুসরত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন নুসরত জাহান, এই খবরেই সরগরম টলিউড। 

 

শাকিব-নুসরত2/6

শাকিব-নুসরত

মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবির শুটিং হয়েছে মুম্বইয়ে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও টলিউডের ইধিকা পাল। 

 

শাকিব-নুসরত3/6

শাকিব-নুসরত

২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লটের শুটিং করেছেন পরিচালক। ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে। এই ছবির একটি ডান্স নাম্বারে দেখা যাবে নুসরত জাহানকে। 

 

শাকিব-নুসরত4/6

শাকিব-নুসরত

ইতোমধ্যেই নাকি মুম্বইয়ে গানটির শুটিংও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে নুসরত নিজেই জানিয়েছেন খবরটি। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাইছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’

 

শাকিব-নুসরত5/6

শাকিব-নুসরত

তবে এই প্রথম নয়। এক আগেও শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’ করেছেন নুসরত।

 

শাকিব-নুসরত6/6

শাকিব-নুসরত

সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।