Durga Puja Carnival 2023: কার্নিভালে দেব-ঋতুপর্ণা থেকে লিয়েন্ডার, বাইকে চেপে এলেন প্রসেনজিৎ

Published: Oct 27, 2023, 08:24 PM IST|Updated: Oct 27, 2023, 09:06 PM IST

                                                   Durga Puja Carnival 2023: প্রতিবছরের মতো এবছরও রেড রোডে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল। সারা কলকাতার ১০১টি বারোয়ারি দুর্গাপুজোর আয়োজকরা প্রতিমা নিয়ে হাজির হয়েছেন সেই কার্নিভালে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে টলিউড ও টেলিপাড়ার তারকারা।

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩1/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে টলিউড ও টেলিপাড়ার তারকারা।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩2/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের ফার্স্ট পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক সার্জেন্টের বাইকে চেপে এলেন প্রসেনজিৎ।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩3/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

শুধু প্রসেনজিৎ নয়, হাজির ছিলেন দেবও।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩4/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

এদিন একটি পুজো ক্লাবের হয়ে পারফর্ম করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩5/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

নাচের অনুষ্ঠান শেষ করে মঞ্চে প্রসেনজিতের পাশে দেখা যায় ঋতুপর্ণাকে।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩6/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

শ্রীভূমির হয়ে পারফর্ম করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩7/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

এছাড়াও এসবি পার্ক সর্বজনীনের হয়ে পারফর্ম করেন অভিনেত্রী সম্পূর্ণ লাহিড়ী।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩8/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার দেখা মিললেও এদিন মঞ্চে দেখা গেল না রাজ চক্রবর্তী, নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩9/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

এদিন মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজকেও।

 

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩10/10

দুর্গাপুজোর কার্নিভাল ২০২৩

এছাড়াও উপস্থিত ছিলেন জুন মালিয়া, লাভলি, শুভদ্রা, মিষ্টি, সোনামণি থেকে শুরু করে ছোটপর্দার অনেক তারকাকেই। অভিনেত্রীদের সঙ্গে ডান্ডিয়া নাচলেন মুখ্যমন্ত্রীও।