EXPLAINED | Rohit Sharma: অস্ট্রেলিয়ায় রোহিতহীন ভারত! ডনের দেশে গুরুদায়িত্বে কে? জিজি বেছে নিলেন ওপেনার

Published: Nov 11, 2024, 01:24 PM IST|Updated: Nov 11, 2024, 01:30 PM IST

Rohit Sharma not travelling to Australia: ডনের পাড়ায় যাচ্ছেন না রোহিত শর্মা! চলে এল বিরাট আপডেট... 

 Rohit Sharma not travelling to Australia1/6

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না রোহিত শর্মা!

এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতি! গত রবিবার একদল ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। সোমবার যাবেন বাকিরা। তবে রোহিত শর্মা যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়। তিনি ভারতেই রয়ে গেলেন!

 

Rohit Sharma Big Upadate2/6

রোহিতকে নিয়ে বিরাট আপডেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শোনা যাচ্ছে রোহিত প্রথম টেস্টই নয়, এমনকী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টও নাও খেলতে পারেন!

Why Rohit Sharma is not going to Australia?3/6

কেন রোহিত শর্মা যাচ্ছেন না অস্ট্রেলিয়ায়?

রোহিতের স্ত্রী ঋতিকা সজদে অন্তঃসত্ত্বা। জানা যাচ্ছে পরের সপ্তাহে ফের সন্তান জন্ম দিতে চলেছেন ঋতিকা। স্ত্রীর পাশে থাকবেন বলেই রোহিত পার্থে যাবেন না। পরিবারকে সময় দেবেন বলেই হয়তো দ্বিতীয় টেস্টেও তাঁকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Coach Gautam Gambhir On Rohit Sharma's Status4/6

রোহিত শর্মার অনুপস্থিতির বিষয়ে গৌতম গম্ভীর

অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করেছেন জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। যদিও তিনি নিশ্চিত ভাবে রোহিতের অনুপস্থিতি নিয়ে কথা বলেননি। তিনি জানিয়েছেন, 'এই মুহুর্তে, নিশ্চিত ভাবে রোহিতের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির উপর নির্ভর করছে। তারপর আপনাদের জানাব। আশা করি আমরা রোহিকে পাব। তবে সিরিজ শুরু হলেই সবটা জানা যাবে।'

 

Who Will lead India if Rohit Sharma is unavailable?5/6

রোহিতের বদলে নেতৃত্বে কে?

গম্ভীর বললেন, 'বুমরা আমাদের সহ-অধিনায়ক; রোহিতকে পাওয়া না গেলে ও পার্থে নেতৃত্ব দেবে।'

Who Will Open Instead Of Rohit Sharma?6/6

ভারতের ওপেনার রোহিত শর্মা, তিনি ওপেন না করলে কে করবেন?

গম্ভীর বললেন, 'অভিমন্য়ু ঈশ্বরন এবং কেএল রাহুল আছে। রোহিতকে পাওয়া না গেলে আমরা প্রথম টেস্ট ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। এমন তো নয় যে, বিকল্প নেই আমাদের। বেশ কয়েক'টি বিকল্প রয়েছে।'