Naga Chaitanya-Sobhita Dhulipala's Pre-wedding: সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন নাগা চৈতন্য। শোনা যায় যে শোভিতার কারণেই নাকি ভাঙে নাগা ও সামান্থার বিয়ে। যদিও মুখ খোলেননি অভিনেত্রী। শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। শুরু হল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান।
1/13জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য।
2/13সোমবার থেকে শুরু তাঁদের বিয়ের প্রাক অনুষ্ঠান।
3/13যদিও এখনও বিয়ের তারিখ ঘোষণা করেননি দুই তারকা।
4/13বিয়ের প্রাক অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শোভিতা।
5/13বিশাখাপত্তনমে এই অনুষ্ঠানের কথা ক্যাপশনে তেলুগু ভাষায় লেখেন নায়িকা।
6/13তিনি লেখেন গোধুমা রাই পাসুপু দাঞ্চাতাম।
7/13গোধুমা শব্দের অর্থ আটা। রাই মানে পাথর। পাসুপু শব্দের অর্থ হলুদ আর দাঞ্চাতাম মানে গুঁড়ো করা।
8/13তেলুগু বিয়ের এই অনুষ্ঠানে পাথরের শিলে আটা ও হলুদ একসঙ্গে বাটা হয়।
9/13এই অনুষ্ঠানে একই সঙ্গে হবু বর কনে শিলে আটা ও হলুদ বাটে।
10/13এই অনুষ্ঠানের অর্থ হল, একই সঙ্গে জীবন শুরু করা। আগামীতে সব কাজ একসঙ্গে করার প্রতিজ্ঞা।
11/13এদিন শোভিতা পরেছিলেন পিচ গোল্ড ও সবুজ রঙের সিল্কের শাড়ি।
12/13অনুষ্ঠান শেষে বড়দের আশীর্বাদ নেন হবু বর-কনে।
13/13তবে ছবি জুড়ে দেখা মেলেনি নাগার।