Durga Puja 2024: পঞ্চমীতে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি এই ছবির। কিন্তু ছবিমুক্তির আগেই ৫০ লক্ষ টাকা আয় করে ফেলল প্রযোজনা সংস্থা। কোন জাদুবলে ঘটল এই ঘটনা?
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৮ অক্টোবর অর্থাত্ পঞ্চমীতে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। কিন্তু তার আগেই ছবির কালেকশন শুরু।
2/7পুজোর ছবিতে আর জি কর কাণ্ডের প্রভাব পড়বে কি? মন্দার বাজারেও ছবির আয় নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই।
3/7এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি এই ছবির। কিন্তু ছবিমুক্তির আগেই ৫০ লক্ষ টাকা আয় করে ফেলল প্রযোজনা সংস্থা।
4/7কীভাবে সম্ভব হল এমন লক্ষ্মীলাভ? জানা গেল এই লক্ষ্মীলাভের কারণ হল ছবির গান।
5/7এই ছবির গানের স্বত্ব বিক্রি হল ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজ়িক।
6/7ছবির তিনটি গান ‘শিমুল-পলাশ’,‘আজ সারা বেলা’ও ‘ডাকাতিয়া বাঁশি' ইতোমধ্যেই ঝড় তুলেছে ইউটিউবে।
7/7গানের এই চাহিদা দেখে আনন্দিত শিবপ্রসাদ বলেন, "আগে কোনও বাংলা ছবির ক্ষেত্রে এমন হয়েছে কি না জানি না। তবে আমাদের পরিচালিত ছবির ক্ষেত্রে প্রথম।”