Snehasish Ganguly Wedding: ৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার বেহালার বাড়িতেই আইনি বিয়ে সারেন স্নেহাশিস। তবে এদিন স্নেহাশিসের বিয়েতে হাজির ছিলেন না সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া। ৫৯ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন সিএবি-র সভাপতি।
2/5বেহালার ফ্ল্যাটে আইনি বিয়ে সারেন স্নেহাশিস। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। ৪৭ বছর বয়সী অর্পিতারও এটি দ্বিতীয় বিয়ে। তিনি কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও পেশায় একজন সফল ব্যবসায়ী।
3/5এদিন দুজনেই পরেছিলেন হলুদ রঙের পোশাক। আইনি বিয়ে সেরে মালাবদল করেন তাঁরা। অর্পিতার সঙ্গে স্নেহাশিসেক সম্পর্ক অনেক দিনের। তাঁরা সেই সম্পর্ক কখনও গোপনও করেননি। এবার সেই সম্পর্ককেই আইনি মান্যতা দিলেন তাঁরা।
4/5গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। এরপরেই বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। ডোনার মতো মোমও একজব নৃত্যশিল্পী। তাঁদের এক মেয়েও রয়েছেন।
5/5আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন। তার আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের। তবে রেজিস্ট্রির দিন দেখা মিলল না সৌরভ ও ডোনার। কাজের কারণে সৌরভ রয়েছেন দেশের বাইরে ও ডোনা ব্যস্ত গুরু পূর্ণিমার পুজোয়, এমনটাই খবর। অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য হাজির থাকতে পারেননি স্নেহাশিস ও সৌরভের মা-ও।