Nitish Reddy's Father | Sunil Gavaskar: গাভাসকরকে দেখতে পেয়েই তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর।
1/6যখন ভারতীয় দলের ব্যাটিং অর্ডার খুব শোচনীয় অবস্থায় ছিল। ঠিক সেই মুহূর্তে 'দ্য স্যাভিয়ার' নীতীশ রেড্ডি এগিয়ে এসে একধার থেকে হাল ধরেন।
2/6প্রথমে হাফ সেঞ্চুরি করে পা বুঝিয়ে দিলেন, 'পুস্পা ঝুকেগা নেহি'। এবং সেঞ্চুরি করে তিনি বলে দিলেন 'বাহুবলি' এখনও 'জিন্দা হে'।
3/6ছেলের সেই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থাকলেন মুতিয়ালা রেড্ডি। পুত্রের শতরানের পর ক্যামেরা তাক করেছিল পিতার দিকে। গ্যালারিতে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি।
4/6ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন। মেলবোর্নে পঞ্চম দিন সুনীল গাভাসকরের সঙ্গে দেখা হল নীতীশ রেড্ডির পিতার। সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও। সেখানে দেখা গেল এক সুন্দর দৃশ্য।
5/6গাভাসকরকে দেখতে পেয়েই তাঁর পায়ে পড়ে যান মুতিয়ালা। শত চেষ্টা করেও আটকাতে পারলেন না গাভাসকর।
6/6তার পরেই মুতিয়ালাকে জড়িয়ে ধরেন গাভাসকর। দেখা যায়, মুখে শান্তির হাসি এবং চোখে জল। টেস্টে নিজের প্রথম শতরান পিতাকেই উৎসর্গ করেছেন নীতীশ।